ভারত বার্তা অনলাইন ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের দাপটে রীতিমত আতঙ্কিত গোটা বিশ্ব। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যেন প্রথম বারের থেকেও সাংঘাতিক। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে দাবানলের মত ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। সেক্ষেত্রে অনেক কিছু কিছু ক্ষেত্রে আবারও নতুন করে জারি হয়েছে নিষেধাজ্ঞা। আবার লাগু হয়েছে অনেক নতুন নিয়ম। সেরকমই একটা নতুন নিয়ম হল ভারত থেকে যদি কেউ হজ করতে যায় তবে তাকে অবশ্যই নিতে হবে কোভিড টীকা।
হজ কমিটির প্রধান মাসুদ আহমেদ খান ঘোষণা করেন যে, ভারতীয় মুসলিমরা টীকার দুটি ডোজ না নিলে হজে যাওয়ার অনুমতি পাবেনা। তিনি আরও বলেন জেদ্দার ভারতীয় দূতাবাস এবং সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রক নতুন নির্দেশিকা জারি করেছে। বৃহস্পতিবার হজ কমিটির কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর এই মর্মে নির্দেশিকা দেন তিনি।
তিনি আরও বলেন যে, এখনই যদি করোনা টীকার প্রথম ডোজ নিয়ে নেওয়া হয় তবে দ্বিতীয় ডোজ হজের আগেই হয়ে যাবে। যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ একেবারে সাংঘাতিক আকার ধারন করেছে তাই বিশ্বের সর্বত্র আবারও কঠোর করা হচ্ছে করোনা নির্দেশিকা।
আরও পড়ুনঃ নির্মাণকার্য চলাকালীন অবস্থাতেই ঢুকে পড়ল ট্রেন, লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা
এই বছরে হজ হবে আগামী ১৭ ই জুলাইতে। আর ফ্লাইট শুরু হবে জুনের মাঝামাঝি সময় থেকে। এই বছরে সমস্ত দেশ থেকেই পুন্যার্থীরা যাত্রা করতে পারবে হজের উদ্দেশ্যে। সেক্ষেত্রে একমাত্র ভারতীয়রা এই বছর করোনার টীকা ছাড়া হজ যাত্রা করতে পারবে না। যদিও গত বছর করোনার জন্য ভারতীয়দের হজ যাত্রা বাতিল হয়ে গিয়েছিল। তবে এই বছরও এই নিয়ম না মানলে একেবারে অনিশ্চিত হয়ে যাবে ভারতীয় মুসলিমদের হজ যাত্রা।

0 Comments