ভারত বার্তা অনলাইন ডেস্কঃ ট্রেনে চেপে কত মানুষেরই আসা যাওয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হঠাৎই লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই ট্রেন। রেল পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ওই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৯ টা নাগাদ। পূর্ব তাইওয়ান এলাকায় সুড়ঙ্গের মধ্যে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের মধ্যে আটকে রয়েছে যাত্রীরা। অনেকেই বাইরে বেরিয়ে আসতে পেরেছে এবং অনেকেই আটকে পড়ে আছে ট্রেনের ভিতর। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করেছে।
ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহতদের জন্য পার্শ্ববর্তী হাসপাতালে জরুরী পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং। এখনো পর্যন্ত উদ্ধারকার্যে ৬১ জনকে আহত অবস্থায় পাওয়া গিয়েছে এবং তাদেরকে দ্রুত হাসপাতালে চিকিৎসাধীন এ পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ কোভিড ভ্যাকসিনের দাম নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রের
তবে পূর্ব তাইওয়ানের রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। এখনো পর্যন্ত ট্রেনের মধ্যে আটকে পড়ে আছে বহু যাত্রী। চলছে উদ্ধারকার্য।
According to Taiwan's Fire Department, around 350 passengers and crew were onboard heading to #Taitung. Currently, at least 100 individuals were evacuated.
— CHRISTOPHER TIRAMBULO (@TIRAMBULOTOPE) April 2, 2021
📸 @W0lverineupdate pic.twitter.com/OQI4gu9ZwV
ট্রেন দুর্ঘটনার পর উদ্ধার এক মহিলা জানিয়েছেন, ট্রেনটি দক্ষিণ পূর্বের শহর তাইটুংয়ের এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাজধানী তাইপে থেকে। কিছুটা পথ অতিক্রম করার পর একটি টার্নাল এর মধ্য দিয়ে যেতে হয় ট্রেনটিকে। ওই টার্নালের কাছাকাছি নির্মাণ কাজ চলছিল। নির্মাণ কাজের কোন বস্তুর সঙ্গে সজোরে আঘাত লাগায় লাইনচ্যুত ট্রেন দুর্ঘটনাটি ঘটে। এমনটাই ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ অক্সিজেন চেয়ে টুইট করায় যুবকের বিরুদ্ধে অপরাধের মামলা যোগী পুলিশের
ওই মহিলা জানিয়েছেন, ট্রেনের ভিতর যাত্রীরা বসে আছে এবং ট্রেনটি তার নিজ গতিতে চলতে থাকে। হঠাৎ একটি বিকট শব্দ হয়। আমরা সবাই নিজ নিজ আসন থেকে ছিটকে পড়ি। এই ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। প্রাণও হারিয়েছে অনেক মানুষ। কোনরকমে আমরা জানালা ভেঙে বেরিয়ে আসতে পেরেছি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্মাণ কার্যের কোন বস্তুর সঙ্গেই সজোরে আঘাত লাগায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। জানা গিয়েছে দুর্ঘটনা প্রাপ্ত ট্রেনটি ৮টি বগীর এবং ওই ট্রেনে যাত্রী সংখ্যা ছিল প্রায় সাড়ে ৩০০ জন।

0 Comments