ভারত বার্তা অনলাইন ডেস্কঃ গতকাল বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী দিল্লি থেকে রাজ্যের শাসক দলকে নিশানায় নিয়ে তোপ দেগেছেন। তিনি বলেন, "৩৫৬ জারির চেয়েও খারাপ অবস্থা রাজ্যে।" শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের জেরে পাল্টা জবাব অভিষেকের।
তৃণমূলের যুব সভাপতি পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগেই সেই পথ থেকে সরিয়ে তাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে কেন্দ্র থেকে রাজ্যের বিরোধী দল নেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছিল। সেই কারণে গতকাল মঙ্গলবার শীর্ষ নেতৃত্বের জরুরি তলবে দিল্লি পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে পৌঁছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন।
এছাড়াও তিনি দিল্লি থেকে রাজ্যের উদ্দেশ্যে তোপ দেগে বলেন, "ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত রয়েছে গোটা বাংলা জুড়ে। ৩৫৬ জারির চেয়েও খারাপ অবস্থা রাজ্যে। সংবিধান অমান্য করছে রাজ্য সরকার। এমনকি পশ্চিমবঙ্গে বিপর্যয় মিটিং থেকেও বেরিয়ে যাচ্ছে এই সরকার। একে তো সরকারই বলা যায় না।"
রাজ্যের বিভিন্ন স্থানে এখনো পর্যন্ত ভোট পরবর্তী হিংসার ছবি উঠে আসছে। এছাড়াও ভোট-পরবর্তী হিংসার জেরে এখনো পর্যন্ত বহু বিজেপি কর্মী ঘরছাড়া অবস্থায় রয়েছে বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, "রাজ্যজুড়ে চলতে থাকা এই সন্ত্রাসের প্রতিবাদে রাজ্যজুড়ে ধরনা ও অবস্থান কর্মসূচি শুরু করবে বিজেপি। করোনা পরিস্থিতি একটু সামলে উঠলে ১৮ জন বিজেপি সংসদ ও ৭৫ জন বিজেপি বিধায়ক একই সঙ্গে দেখা করে রাষ্ট্রপতিকে চিঠি পাঠানো হবে।"
এমন অভিযোগের পর এবার বিজেপিকে পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা জবাবে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যে নির্বাচনের বহু আগে থেকেই এই কথা বলে আসছে বিজেপি। ক্ষমতা থাকলে কিছু করে নিন। মানুষ এর আগেও জবাব দিয়েছে, আর ভবিষ্যতেও দেবে।"

0 Comments