ভারত বার্তা অনলাইন ডেস্কঃ অভিনব কায়দায় হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং প্রচলিত অ্যাপ হোয়াটস অ্যাপ এর ডেটা চুরি। বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশানের নামে কোনও অ্যান্ডরয়েড অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই নিমেশে হ্যাক হয়ে যাচ্ছে হোয়াটস অ্যাপ। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
সাইবার স্পেসের গবেষকরা বুধবার জানান যে তারা হঠাৎ করেই গুগল প্লে স্টোর থেকে একটি ভুয়ো সার্ভিস অ্যাপের খোঁজ পেয়েছেন যারা ব্যাবহারকারীদের নিজেদের স্মার্টফোনে বিনামূল্যে নেটফ্লিক্স শো এবং সিনেমা দেখার সুযোগ করে দেবে বলে দাবী জানায়।
তবে আরও তদন্তের পর দেখা যায় যে এরা সমস্ত ইউজারদের হোয়াটস অ্যাপ হ্যাক করে নিচ্ছে। এছাড়াও সিপিআর এর তরফে জানানো হয় যে, ফ্লিক্স অনলাইন নামে একটি ভুয়ো অ্যাপ রিমোট কমান্ড এবং কন্ট্রোল সেন্টারের সাথে সংযোগের মাধ্যমে হ্যাকারদের সাহায্য করত ফিশিং আক্রমণের মাধ্যমে ইউজারদের সমস্ত হোয়াটস অ্যাপ ডেটা চুরি করে নিতে।
সিপিআর জানায় যে, এইসব অ্যাপ্লিকেশন গুলি অটো রিপ্লাইয়ের মাধ্যমে ইউজারদের সমস্ত ডেটা এবং বিজনেস চ্যাট হ্যাক করে নেয়। এছাড়াও ব্ল্যাকমেল করে ইউজারদের। সিপিআর এই ভুয়ো অ্যাপ এর বিষয় গুগলকে জানায় এবং গুগল সঙ্গে সঙ্গে প্লে স্টোর থেকে মুছে দেয় এই অ্যাপটি। সিপিআর সমস্ত ইউজারদের জানায় যে, যদি কারোর ফোনে এই অ্যাপটি থাকে তবে তারা যেন সঙ্গে সঙ্গে সেটি রিমুভ করে এবং সিস্টেমের পাসওয়ার্ড বদলে ফেলে।

0 Comments