ভারত বার্তা অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাসের প্রকোপ আবারও মাথা চারা দিয়ে উঠেছে। কিছুদিনের মধ্যেই দাবানলের মত চারিদিকে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের মারণ থাবা। সারা বিশ্বের মত ভারতেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে হু হু করে বেড়ে চলেছে।
এমত অবস্থায় ভারতের পাঞ্জাব, দিল্লী, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের অবস্থা শোচনীয়। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে লকডাউনের কথা ঘোষণা করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোট এর জেরে আরও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ।
![]() |
| victoria |
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আগেই কড়া পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভোটে লাগু হচ্ছে কড়া কোভিড সুরক্ষা বিধি। এছাড়াও ফের বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাতিল হয়ে যাচ্ছে বিভিন্ন পরীক্ষা। রাজ্যের পরিস্থিতি আরও কিছুটা নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে শহর কোলকাতার একের পর এক দৃশ্যমান স্থান গুলি।
আগামী ১৫ ই মে অবধি বন্ধ থাকবে কোলকাতা জাদুঘর, বিড়লা প্ল্যানেটরিইয়াম, ভিক্টরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি। যদিও কবে আবার এই দৃশ্যমান স্থান গুলি দর্শকদের জন্য পুরোপুরি ভাবে কবে খুলে দেওয়া হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। দৃশ্যমান স্থান গুলির পক্ষ থেকে জানিয়েছে, অতিমারি করোনা পরিস্থিতির মধ্যে দৃশ্যমান স্থান গুলি খলা হবে কিনা তা কিছুই বলা যাচ্ছেনা।
এছাড়াও এতদিন করোনার জেরে এমনিতেই সব বন্ধ ছিল। সেক্ষেত্রে নিউ নর্মালে সব ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও আগের থেকে অনেকটাই কমে গেছিল দৃশ্যমান স্থান গুলির টিকিট বিক্রির হার। টিকিট বিক্রির হার ১০০ শতাংশ থেকে কমে হয়েছিল ৬০ শতাংশ। এছাড়াও মেনে চলা হচ্ছিল সমস্ত কোভিড বিধি এবং নিয়ম মতো স্যানিটাইজ করা হত সমস্ত কিছু। তবে বর্তমানে করোনা পরিস্থিতি সাংঘাতিক রূপ নেওয়ার ফলে আর কোনও রকম কোনও ঝুঁকি নিতে চাচ্ছেন না কর্তিপক্ষ। করোনা পরিস্থিতির জন্যই কিছু সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দৃশ্যমান স্থান গুলির পক্ষ থেকে।

0 Comments