Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অক্সিজেন চেয়ে টুইট করায় যুবকের বিরুদ্ধে অপরাধের মামলা যোগী পুলিশের

ভারত বার্তা অনলাইন ডেস্কঃ করোনার থাবায় দেশের বিভিন্ন রাজ্যে আকাল দেখা দিয়েছে অক্সিজেনের। এমন পরিস্থিতিতে অসুস্থ দাদুর জন্য অক্সিজেন চেয়ে টুইট করেছিল যুবক। সেই জন্যই ওই যুবকের বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ। অক্সিজেন চেয়ে টুইট করাই হলো তার অপরাধ।

ঘটনাটি উত্তরপ্রদেশের আমেঠির ঘটনা। জানা গিয়েছে, সোমবার আমেঠির বাসিন্দা শশাঙ্ক যাদব নামে এক যুবক টুইটারে একটি টুইট করেন। অসুস্থ দাদুর জন্য অক্সিজেন চেয়ে আবেদন করেন তিনি। কিন্তু ওই যুবক একটিবারও উল্লেখ করেননি তিনি যে তার দাদু করণা আক্রান্ত হয়েছেন। সেই টুইটে অভিনেতা সনু সুদ কেউও ট্যাগ করেন ওই যুবক।

xoygen, oxygen cylinder, corona, corona  virus
Oxygen Cylinder

শশাঙ্ক যাদব নামে ওই যুবকের টুইট যাতে দ্রুত মানুষের কাছে ছড়িয়ে পড়ে সেই জন্যই তারই এক বন্ধু অঙ্কিত রিটুইট করেন। ওই যুবকের বন্ধু রিটুইট করার সঙ্গে সঙ্গে এক সংবাদমাধ্যমের সম্পাদককে ট্যাগ করেন তিনি। ওই সংবাদমাধ্যমের সম্পাদক আবার স্মৃতি ইরানি কে ট্যাগ করে রিটুইট করেন।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ট্যাগ করার কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ করার চেষ্টা করেন স্মৃতি ইরানি। তবে স্মৃতি ইরানি জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ওই যুবক ফোন ধরেননি। এই বিষয়টির জেলা ম্যাজিস্ট্রেট কেউ তিনি জানিয়েছেন এবং পরে সেই কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন স্মৃতি ইরানি।

তবে পরবর্তীতে শশাঙ্কের বন্ধু অঙ্কিত জানিয়েছে, শশাঙ্কের দাদু মারা গিয়েছেন। এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি টুইট করে শোক প্রকাশ করলেন। তবে বিষয়টি এখানে শেষ হলেও থেমে থাকিনি উত্তরপ্রদেশের আমেঠি থানার পুলিশ।

ওই যুবকের বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করা হয়। চার্জশিটে বলা হয়, "গুজব ছড়াচ্ছে ওই যুবক, আতঙ্ক তৈরি করছেন। মহারাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয়েছেন।" জানানো হয, ওই যুবক কোভিড পরিস্থিতিতে গুজব ছড়াচ্ছে। অক্সিজেন নেই বলে ভয় দেখাচ্ছে রাজ্যের মানুষের। তবে ওই যুবক একবারও উল্লেখ করেননি যে তার দাদু কভিড আক্রান্ত। অস্ত্রপচার করতে গিয়ে মারা গিয়েছেন বলে খবর।

কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া নির্দেশ দিয়েছেন, তার রাজ্যে অক্সিজেন এর কোন অভাব নেই। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ গুজব পোস্ট করলে জাতীয় সুরক্ষা আইন এবং গ্যাংস্টার আইনে মামলা গায়ের হবে। সেই মতই ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Post a Comment

0 Comments