Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দুই সপ্তাহ পর ফের বাংলার বুকে টর্নেডো, সাগরদ্বীপের প্রায় আধাঘণ্টা ছিল এই টর্নেডো

ভারত বার্তা অনলাইন ডেস্কঃ সপ্তাহ দুয়েক আগেই ঘূর্ণিঝড় ইয়াস তান্ডব দেখিয়েছে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার উপকূলে। গোটা বঙ্গ জুড়ে লন্ডভন্ড না চালালেও ইয়াসের প্রভাবে হুগলি জেলায় ও উত্তর ২৪ পরগনা জেলায় টর্নেডো-র দেখা পাওয়া গিয়েছিল।

যার জেরে অনেক মানুষই ঘরবাড়ি হারিয়েছেন, ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে। সপ্তাহ দুয়েক আগে ঘটে যাওয়া টর্নেডোর ক্ষত-বিক্ষত সেরে ওঠার আগেই ফের বাংলার বুকে টর্নেডোর দেখা মিলল আজ। আজ দক্ষিন ২৪ পরগনার সাগরদ্বীপের কাছে হুগলি নদীর বুকে দেখা গেল টর্নেডো।

টর্নেডো, ঘূর্ণিঝড়, tornado, cyclone

জানিয়ে রাখি, ইয়াসের প্রভাবে যে টর্নেডো-র দেখা পাওয়া গিয়েছিল তা কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে গিয়েছিল। তবে আবহাওয়াবিদদের মতে, টর্নেডো খুব কম সময়ের মধ্যেই উৎপত্তি হয় এবং দুই এক মিনিটের মধ্যেই তার শক্তি হারায়।

তবে আজ যে টর্নেডো-টির দেখা মিলেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে। সেটি প্রায় ৩০ মিনিট ধরে নদীর বুকে অবস্থান করেছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নদীর উপর স্তম্ভ আকারে দেখা দিয়েছিল এই টর্নেডো এবং জল প্রচণ্ড বেগে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যাচ্ছিল। যা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল।

প্রায় ৩০ মিনিট ধরে টর্নেডো নদীর বুকে ছিল। এরপর ধীরে ধীরে উপকূলের দিকে আসতে থাকে এই টর্নেডো। যা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। এরপর নদীর তীরে আছড়ে পড়ার আগেই তা মিলিয়ে যায়। স্থানীয়রা বাসিন্দারা জানিয়েছেন, এর আগে এমন ধরনের টর্নেডো কখনো দেখেননি তারা। রীতিমতো এই টর্নেডোর দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।

এই শক্তিশালী টর্নেডো গঙ্গা নদীর উপরে অবস্থান করায় জনবসতির কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই শক্তিশালী টর্নেডো যদি উপকূলে আছড়ে পড়তো তাহলে নদীর পার্শ্ববর্তী গোটা জনবসতি এলাকা লন্ডভন্ড হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।

বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রার তারতম্যজনিত কারণে এমন ছোটখাট টর্নেডো সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও জানিয়েছেন, যখন সমুদ্রে ঘূর্ণবাতের মতো পরিস্থিতি সৃষ্টি হয় তখনই এই ধরনের টর্নেডো দেখা যায়। তবে এগুলো সাধারণত সমুদ্র বা নদীর উপরে কিছুক্ষণের জন্য অবস্থান করে।

Post a Comment

0 Comments