ভারত বার্তা অনলাইন ডেস্কঃ ভারতের মত পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। এমত অবস্থায় চিকিৎসক এবং বিশেষজ্ঞরা সকলকে করোনা ভাইরাসের ভ্যাক্সিন বা করোনা টীকা অবলম্বে গ্রহণের পরামর্শ দিচ্ছেন। কিন্তু রাজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই মুহূর্তে সকলকে টীকা প্রদান। টীকার অভাব থাকায় অনেকেই সঠিক সময়ে টীকা পাচ্ছেন না। আবার অনেক ক্ষেত্রে বেশী দাম দিয়ে টীকা কিনে নিতে হচ্ছে। রাজ্যে এই সমস্যা সমাধানে এগিয়ে এলেন পুরপ্রধান ফিরহাদ হাকিম। তিনি সকলের জন্য বিনামূল্যে টীকা করণের অঙ্গীকার করেন।
কোলকাতা পুরসভার তরফে কোলকাতা বাসীর জন্য করোনা আবহে সুখবর নিয়ে আসলো কোলকাতা পুরসভা। কোলকাতা পুরসভার তরফে পুরো প্রধান ফিরহাদ হাকিম ঘোষণা করেন, যে যেখান থেকেই সাধারণ মানুষ টীকা নিক-না কেন অর্থাৎ সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে, যেখান থেকেই টীকার প্রথম ডোজ নিয়ে থাকুক না কেন সকলকে কোলকাতা পুরসভার হেলথ সেন্টার থেকে বিনামূল্যে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
এই প্রসঙ্গে পুরো প্রধান পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে, কোলকাতার যেখান থেকেই করোনা ভাইরাসের প্রথম ডোজ কেউ নিক তাতে কোনও অসুবিধে নেই, নিজের প্রথম ডোজ নেওয়ার প্রমাণ পত্র এবং নিজের সঠিক পরিচয় পত্র দেখালেই মিলবে করোনা টিকার দ্বিতীয় ডোজ।
এছাড়াও ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, যারা প্রথম ডোজ হিসেবে কোভিশিল্ড পেয়েছেন তারা দ্বিতীয় ডোজ এ কোভিশিল্ডই পাবেন এবং যারা কো-ভ্যাক্সিন পেয়েছেন তারা কো-ভ্যাক্সিনই পাবে। বর্তমানে ময়দানে কোলকাতা পুরসভার টেন্টে এবং অহিন্দ্র মঞ্চে করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া চলছে এবং ভিড় এর কারণে নিউ মার্কেট এর এলিট সিনেমা হলে দেওয়া হবে করোনার প্রথম ডোজ। এছাড়াও সাংবাদিকদের ভ্যাক্সিন দেওয়া হবে কোলকাতার প্রেস ক্লাবে।

0 Comments