Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

করোনা পরিস্থিতিতে 'সেফহোম ও কমিউনিটি কিচেন' চালু করে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী নুসরাত

  ভারত বার্তা অনলাইন ডেস্কঃ মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশের তথা রাজ্যের পরিস্থিতি আশঙ্কাজনক। হুহু করে বেড়ে চলেছে মারণরোগ করোনা। এমন পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে।

প্রতিনিয়ত সংক্রমণ এতটাই বেড়ে চলেছে যে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে বেড নেই। এমনকি আকাল দেখা দিয়েছে অক্সিজেনের। হাসপাতালের বেড না পাওয়ার কারণে অনেকে করোনা আক্রান্ত হবার পর বাড়িতেই রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনা আক্রান্ত হয়ে বাড়িতে থাকলে সমস্যা আরও বাড়তে পারে। কারণ হিসেবে জানিয়েছেন, অনেক মানুষই আছেন যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। তাদের বড় ঘর না থাকায় করোনা আক্রান্ত হবার ফলে নিজেকে একা ঘরে বন্দী করতে পারছেন না। ফলে পরিবারের সদস্যদের কে নিয়ে এই একই সাথে থাকতে হচ্ছে তাদেরকে।

nusrat, nusrat jana, corona, corona virus, sefe home

যার ফলে পরিবারের সদস্যরাও করোনা আক্রান্ত হয়ে পরছেন। এমন পরিস্থিতিতে সেম হোম বানানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে রাজ্যের এমন কঠিন পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়ালেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের সংসদ নুসরাত জাহান। করোনা আক্রান্ত রোগীদের ভালো রাখার জন্য বসিরহাট পলিটেকনিক কলেজে সেফ হোম বানানোর উদ্যোগ নিয়েছেন তৃণমূলের তারকা সংসদ নুসরাত জাহান।

তার সঙ্গে কমিউনিটি কিচেনের বন্দোবস্ত করেছেন তিনি। বসিরহাট সংলগ্ন এলাকার করোনা আক্রান্ত মানুষদের দেখভাল করতে বসিরহাটের ভাবলা পলিটেকনিক কলেজে সেফ হোম এর ব্যবস্থা করলেন তৃণমূলের তারকা সংসদ নুসরাত জাহান। এছাড়াও করোনা আক্রান্ত রোগীদের জন্য কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। যাতে সম্পূর্ণ বিনামূল্যে খাবার মিলবে করোনা আক্রান্ত রোগীদের।

তৃণমূলের সংসদ তথা রুপালি পর্দার বড় অভিনেত্রী একটি বেসরকারী গনমাধ্যমের কাছে জানিয়েছেন, "করোনা পরিস্থিতিতে জর্জরিত গোটা দেশ। তারমধ্যে রাজ্যের অবস্থাও আশঙ্কাজনক। এমন পরিস্থিতিতে রাজ্যের কলেজ থেকে শুরু করে স্কুল গুলি এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ থাকায় কলেজকে সেফ হোম হিসেবে ব্যবহার করার পরিকল্পনা আমার মাথায় আসে।"



ভাবলা পলিটেকনিক কলেজকে সেফ হোমে রূপান্তরিত করার পর তিনি জানিয়েছেন, "আমাকে স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসন আমায় খুব সাহায্য করেছে এবং আগামী দিনে আমার পরিকল্পনা রয়েছে বিধানসভার প্রতিটি কেন্দ্রে একটি করে সেফ হোম তৈরি করার। যাতে অল্প উপসর্গ যুক্ত করোনা আক্রান্ত মানুষ নিশ্চিন্তে সেখান থেকে সুস্থ হতে পারেন। আমি সবাইকে কোভিড বিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করবো।" তিনি আরও বলেন, "রাজ্য এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা সত্যি একটা কঠিন সময়। সর্বদা মাক্স এবং স্যানিটাইজার ব্যবহার করুন। সবার আরোগ্য কামনা করছি।"

অভিনেত্রীর এমন উদ্যোগের ফলে অনেকেই তার প্রশংসা করেছেন। এছাড়াও তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। অনেকেই আবার জানিয়েছেন, এমন কঠিন পরিস্থিতিতে নেতা-মন্ত্রীদের কে এভাবেই এগিয়ে আসার প্রয়োজন। অভিনেত্রীর এমন উদ্দগে একজন বলেছেন, "রাজনীতি চুলোয় যাক, দেশটাকে বাঁচানো যাক।" 

Post a Comment

0 Comments