Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ছোট্ট শিশুর জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে ট্রোলের মুখে রাজ ! পাল্টা জবাব রাজের

ভারত বার্তা অনলাইন ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে ভোটের আগেই একাধিক তারকা রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন। অনেকেই জানিয়েছেন মানুষের জন্য কাজ করতে চান বলেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন তারা।

দলের সাথে যুক্ত হয় অনেকেই ভোটে দাঁড়িয়েছেন। তবে সাধারণ মানুষের অভিযোগ, ভোট পার হয়ে গেলে আর কারো খোঁজ পাওয়া যায় না। তবে এমন পরিস্থিতির মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভোটে দাঁড়িয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তবে বর্তমানে তাকে নানা ধরনের ট্রোলের মুখে পড়তে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে মন্তব্য করেছেন এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কোন প্রকার কাজ করতে দেখা যাচ্ছে না তাদের।

raj chakraborty, raj, film industry

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী অথবা প্রিয় গায়ক বা মডেল এছাড়াও খেলোয়াড় সহ বিভিন্ন বিনোদন জগতের সঙ্গেও যুক্ত থাকি এবং মুহুর্তের মধ্যে  প্রিয় অভিনেতা অভিনেত্রীর নানান খবর পেয়ে থাকি। সমস্ত তারকারাই সোশ্যাল মিডিয়ায় বেশির ভাগ সময় এক্টিভ থাকেন। তাদের অনুগামীদের কে দেখানোর জন্য নানা ধরনের পোস্ট করে থাকেন তারকারা। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কোনো কোনো পোস্ট মাঝেমধ্যেই ট্রোলের সম্মুখীন হয়। যদিও এটা বড় বড় সেলিব্রেটি দের ক্ষেত্রে নতুন কোন বিষয় নয়। এরমধ্যে পরিচালক রাজ চক্রবর্তীও একজন।

রাজ চক্রবর্তী নিজের ফেসবুক হ্যান্ডেলের একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, "একটি ১৯ দিনের শিশু। হার্ট এর সমস্যা রয়েছে। গত তিন দিন ধরে তার বাবা মা রাস্তায় ঘুরছেন বেড এর জন্যে। কোন জায়গায় নেওয়া হচ্ছিল না। যখন জানতে পারি, ওনাদের ট্রেস করে হেলথ ডিপার্টমেন্ট এর সাথে কথা বলে চেষ্টা করে কোনো ভাবে হাওড়ার নারায়ণী হাসপাতালে ভর্তি করতে পেরেছি। কিন্তু সেখানকার দৈনিক খরচ ওনাদের সাধ্য ও ক্ষমতার বাইরে। কেউ যদি এই পরিস্থিতিতে ওনাদের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসতে চান", এরপর তিনি ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেন।

এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। এই পোস্টকে ঘিরে ট্রোলের মুখেও পড়তে হয় রাজকে। অনেকে আবার মন্তব্য করেছেন, “মানুষের হয়ে পাশে দাঁড়াতে চেয়েছিলেন’ তাহলে এখন কি করছেন? আপনি কেন সাহায্য করছেন না?” এমনকি ওনার অর্থের দিকে তাকিয়ে প্রশ্ন করেছেন একজন। জানিয়েছেন, “আপনার এত অর্থ থাকার শর্তেও লোকের কাছে সাহায্য চাইছেন কেন?”

তবে সব কিছু দেখার পর রাজ চক্রবর্তী চুপ করে থাকেননি। আহেন মন্তব্য করা ও ট্রলার দেরকে পাল্টা জবাব দিলেন রাজ চক্রবর্তী। অপর একটি ফেসবুক পোস্টে রাজ লিখেছেন, “এখন রাজনৈতিক বিরোধিতার সময় নয়৷ এখন সময় মানুষের পাশে থাকার। তাই সমস্ত মত বিরধিতা ভুলে মানুষের পাশে থাকাই হোক একমাত্র লক্ষ্য। সকলে সুস্থ থেকো। দলমত নির্বিশেষে একে অপরের পাশে থেকো৷ ভালো থেকো ও ভালো রেখো৷ ধন্যবাদ৷”


এছাড়াও তিনি আরও লেখেন, “এই সময়ে দাঁড়িয়ে কে কতটা করলাম সেই হিসেব নাই বা ভাবলাম। একা যতটা করা যায়, সকলে মিলে তার থেকে অনেক বেশি করা সম্ভব৷ আরও অনেক মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। তাই আমার অনুরোধ, দলমত নির্বিশেষে একে অপরের পাশে থেকো৷ সকলে সুস্থ থেকো। ভালো থেকো ও ভালো রেখো৷” এরপর বাচ্চা শিশুটির কথা তুলে ধরে বলেন, “এরপরেও যদি মনে হয় পনেরো বছর ইন্ডাস্ট্রিতে থেকে রাজ চক্রবর্তী কী করেছে এই শিশুর জন্যে। তা’হলে সেই হিসেব নিকেশ সোশ্যাল মিডিয়ায় নয়।” একটি নাম্বার শেয়ার করেন তিনি এবং বলেন, “এই নাম্বারে যোগাযোগ করো। কথা হবে। ধন্যবাদ৷”

Post a Comment

0 Comments