Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

করোনা মোকাবিলায় প্লাসমা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল কেন্দ্র সরকার

ভারত বার্তা অনলাইন ডেস্কঃ করোনা অতিমারি বর্তমানে একেবারে ভয়ঙ্কর আকার ধারন করেছে। সেক্ষেত্রে ভারতের বিশেষ কয়েকটি রাজ্য যেন অগ্রণী ভূমিকা পালন করছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, দিল্লী, পশ্চিমবঙ্গ যেন একেবারে মারাত্মক আকার ধারন করেছে। এক্ষেত্রে করোনা আক্রান্তের যেমন দরকার অক্সিজেন, তেমনই বেড এবং দরকার প্লাজমার। এই প্লাজমা বিষয় কয়েকটি গুরুত্ব পূর্ণ তথ্য প্রকাশ করেছে কেন্দ্র সরকার।

corona, corona virus, covid 19

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর ধাক্কায় ক্রমশ নাজেহাল অবস্থা সারা দেশের। ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩.৫২ লক্ষ। বর্তমানে করোনা আক্রান্তের জন্য হাসপাতালে বেড, অক্সিজেন এবং সবচেয়ে বেশী যেটা দরকার সেটা হল প্লাজমা। করোনা থেকে সেরে ওঠা রোগীর প্লাজমা করোনা আক্রান্তের চিকিৎসায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে।

প্লাজমা নিয়ে কেন্দ্র সরকার যে গাইড লাইন গুলি প্রকাশ করেছে সেগুলি হল, যিনি প্লাজমা দান করতে ইচ্ছুক তাদের গত চার মাসের করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। সাথে রাখতে হবে আধার কার্ড। করোনা রিপোর্ট আসার এবং উপসর্গ আসার ১৪ দিনে পরেই দান করা যাবে প্লাজমা।

corona, corona virus, covid 19

গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তারা কখনই প্লাজমা দান করতে পারবেনা। যারা ভ্যাক্সিন নিয়েছে তাদের ক্ষেত্রে আগামী ২৮ দিন কখনওই প্লাজমা দান করতে পারবেনা। রক্তে অ্যানটিবডির পরিমাণ পর্যাপ্ত না থাকলে সেই ব্যাক্তি প্লাজমা দান করতে পারবেনা। প্লাজমা দানের আগে সমস্ত বিষয় জেনে নিতে হবে হাসপাতাল থেকে।

বর্তমানে করোনা অতিমারিতে করোনা ভাইরাস মোকাবিলায় সকলকেই এগিয়ে আসতে হবে। মানতে হবে সমস্ত নিয়ম। তবেই এই মহামারি করোনাকে পরাজয় করা সম্ভব হবে আমাদের পক্ষে।





 

Post a Comment

0 Comments