Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নিম্নচাপের জেরে সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া দপ্তর

ভারত বার্তা অনলাইন ডেস্কঃ কালো মেঘের চাদরে ঢেকে রয়েছে গোটা বঙ্গ। চলছে মুষলধারে বৃষ্টি। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে এই বৃষ্টি হয়ে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আগে থেকেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জারি করে জানান হয়েছিল, গত ২২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত নিম্নচাপের জেরে ভিজছে গোটা বাংলা। 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিন্মচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে গোটা বাংলা। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলা গুলি। এছাড়াও আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 
আজকের আবহাওয়া, আবহাওয়া, today weather, weather,
ছবিঃ সংগৃহীত

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছে, 'উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, রাঁচি, বালাসোর হয়ে নর্থ-ইস্ট হয়ে অবশেষে ইস্ট-সেন্টার অবধি বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী দু'দিন দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।' 

জানিয়ে রাখি, বিগত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিতে ভিজছে পাহাড়ি অঞ্চল গুলি। তবে আজ নিম্নচাপের জেরে পাহাড়ি অঞ্চলের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং দুই দিনাজপুর ও মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
আজকের আবহাওয়া, আবহাওয়া, today weather, weather,
ছবিঃ সংগৃহীত


এছাড়াও আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী সপ্তাহে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। যার প্রভাব উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেও পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ২৫ শে জুলাই পর্যন্ত নিম্নচাপের জেরে উপকূলবর্তী অঞ্চল গুলিকে লাল সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও মৎস্যজীবীদের সমুদ্র সৈকতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। 

আরও পড়ুনঃ বৃদ্ধ মা-বাবাকে আর রাখা যাবে না বৃদ্ধাশ্রমে, নয়া আইন রাজ্য সরকারের 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গে এই বৃষ্টি জারি থাকবে আগামী ২৮ শে জুলাই পর্যন্ত। শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেও জারি থাকবে এই বৃষ্টি।


Post a Comment

0 Comments