Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পৃথিবী নয়, মঙ্গলের আকাশে রামধনু ! তাহলে কি জল এর সন্ধান পাওয়া গিয়েছে মঙ্গলে?

 ভারত বার্তা অনলাইন ডেস্কঃ কিছুদিন আগে মঙ্গল গ্রহের মাটি ছুঁয়ে ছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘পারসিভিয়ারেন্স’ রোভার। প্রায় সাত মাস ধরে মহাকাশে চক্কর কাটার পর শেষমেশ মঙ্গল গ্রহের মাটিতে ছুঁয়েছিল।

নাসার তরফ থেকে পাঠানো ‘পারসিভিয়ারেন্স’ রোভার-এ রয়েছে বিশেষ যন্ত্রপাতি এবং অটোমেটিক যন্ত্র। যেগুলি মঙ্গল গ্রহে কি ঘটছে নাসার বিজ্ঞানীদের কাছে মুহূর্তের মধ্যেই সেই সংবাদ পৌঁছাবে দেবে।


rainbow, রামধনু, মঙ্গলগ্রহ, মহাআকাশ,
Rainbow

আজ সকালে নাসার তরফ থেকে একটি ছবি টুইট করা হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে মঙ্গলের আকাশে রামধনু। মঙ্গল গ্রহের হলুদ আকাশে সাতটি রঙের ভিতরে ছটি রং মিশে আছে আকাশ জুড়ে। এই ছবি প্রকাশ্যে আসতেই মানুষের মধ্যে প্রশ্ন আসতে শুরু করেছে। তাহলে কি জল আছে মঙ্গল গ্রহে?

জলীয় বাষ্প ঘনীভূত না হলে রামধনু হওয়া আশ্চর্যজনক ব্যাপার। কখনোই সম্ভব না। এই ছবি দেখার পর নেটিজেনদের মনে প্রশ্ন বেধেছে বহু।

মঙ্গল গ্রহের আকাশে রামধনু দেখতে পাওয়া একটা অস্বাভাবিক ব্যাপার। তবে মঙ্গলের আকাশে রামধনু দেখতে পাওয়ার কারণ অনুসন্ধান করতে পেরেছে নাসা। মঙ্গল গ্রহের আকাশে রামধনু দেখতে পাওয়া গিয়েছে তার কারণ হিসেবে নাসার তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলের তাপমাত্রা জিরো ডিগ্রির নিচে। তাই সেখানে জল বরফ অবস্থায় রয়েছে।

রামধনু গোলাকার জলকণার উপর আলো পড়ে সৃষ্টি হয়। কিন্তু মঙ্গলে ঘনীভূত হওয়ার মতো যথেষ্ট পরিমান জল নেই বলে জানিয়েছেন নাসার বৈজ্ঞানিকরা।

নাসার তরফ থেকে দুইটা লেখা হয়েছে, "অনেকেই জিজ্ঞাসা করছে মঙ্গলে কি এটা রামধনু? না এটা রামধনু নয়। রামধনু এখানে সম্ভব নয়। রামধনু গোলাকার জলকণার উপর আলো পড়ে সৃষ্টি হয়। কিন্তু এখানে যথেষ্ট পরিমান ঘনীভূত হওয়ার মতো জল নেই। জল তরল অবস্থার চেয়ে এখানে অনেক বেশি ঠান্ডা। এই রামধনু লেন্স থেকে তৈরি হয়েছে।"

নাসার তরফ থেকে জানানো হয়েছে, লেন্সের উপর অনেক সময় আলো পড়ে রামধনুর মতো সৃষ্টি হয়ে থাকে। নাসার ‘পারসিভিয়ারেন্স’ রোভারে থাকা অটোমেটিক যন্ত্র থেকে তোলা ছবিতে এটি উঠে এসেছে। বিজ্ঞানীদের মতে ‘পারসিভিয়ারেন্স’ রোভার ক্যামেরাতে ব্যবহার করা লেন্সের উপর আলো পড়ে এমন রামধনু সৃষ্টি হয়েছে।

Post a Comment

0 Comments