ভারত বার্তা অনলাইন ডেস্কঃ সারা বিশ্বে ক্রমশ জটিল হয়ে উঠছে করোনা পরিস্থিতি। সেক্ষেত্রে দাবানলের মত ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সারা বিশ্বের অধিকাংশ দেশে আবারও নতুন ভাবে আতঙ্ক সৃষ্টি করেছে অতিমারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এমত অবস্থায় কোনও কোনও জায়গায় আবারও জারি করা হয়েছে লক ডাউন।
সারা বিশ্বের মত ভারতেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে সুনামির মতো আছড়ে পড়েছে। অতিমারি করোনা হানায় গোটা দেশ জর্জরিত হয়ে পরেছে প্রায় দুটি বছর। তবে নতুন বছরে নিউ নর্মালে সকলে ভেবেছিল হয়ত করোনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু আবারও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশেজুড়ে।
![]() |
| plane |
করোনা পরিস্থিতি ফের বারবারন্তির ফলে পরিবহণ বাবস্থা যেমন, বিমান, ট্রেন পরিষেবা আবারও বিঘ্নিত হয়েছে। আসতে আসতে চালু হওয়া শিক্ষা প্রতিষ্ঠান গুলি আবারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একের পর এক পরীক্ষা বাতিল হয়ে চলেছে। এমত অবস্থায় আবারও সঙ্কটে পর্যটন পরিষেবা। বর্তমানে ট্রেন বা বিমান পরিষেবা পেতে বা কোথাও যেতে মানতে হচ্ছে কিছু নতুন নিয়ম।
যেহেতু প্রতি ঘণ্টায় হু হু করে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। সেক্ষেত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রবেশের জন্য মানতে হচ্ছে আকাধিক নিয়ম। মহামারি করোনা আবহের মধ্য দিয়ে বিমানযাত্রীদের সুরক্ষার জন্য রাজ্য সরকার কিছু গাইড লাইন চালু করেছে।
এক্ষেত্রে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল এবং তেলেঙ্গানা থেকে কোলকাতায় আসা যাত্রীদের জন্য শুধুমাত্র লাগু হতে চলেছে কিছু বিশেষ নিয়ম। এই নতুন নিয়ম অনুয়ায়ী মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল এবং তেলেঙ্গানা থেকে কোলকাতায় আসতে হলে যাত্রীদের কোভিড পরীক্ষা করা বাধ্যতা মূলক এবং রিপোর্ট কোভিড নেগেটিভ থাকতে হবে । আর থাকতে হবে আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট। যা করাতে হবে বিমান যাত্রার ৭২ ঘণ্টা আগে। এই নিয়ম গুলি মানলেই তবে যাত্রীরা বিমানে পরিবহণ করতে পারবে বলে জানাচ্ছে রাজ্য সরকার।

0 Comments