ভারত বার্তা অনলাইন ডেস্কঃ আজ সোমবার বিশ্ব নারী দিবস উপলক্ষে পথে নামলেন তৃণমূল সুপ্রিমো। আজ নারী দিবসে গ্যাসের দাম বৃদ্ধি ও গতকাল প্রধানমন্ত্রী মোদীজির ব্রিগেড সমাবেশ কে কেন্দ্র করেই পাল্টা জবাব তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়-এর।
তৃণমূল সুপ্রিমো আজ ডোরিনা ক্রসিং-এর সভা মঞ্চ থেকে জানিয়েছেন, "আগামি ২'রা মে বাংলাই জয়ের হাসি আমরাই হাসবো। আমার সব প্রার্থী জিতবে। বিজেপি-র টাকা আছে, গুন্ডা আছে, মেশিনারি আছে। কিন্তু আমাদের সঙ্গে মানুষ আছে"। আজ নারী দিবস উপলক্ষে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন মমতা। আর সেই মিছিলেই তিনি দেখিয়ে দিয়েছেন, সত্যি মানুষ তার সঙ্গে আছে। মমতার আজকের মিছিলে যোগদান করছেন বেশির ভাগ মহিলারা।
কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করার পর ডোরিনা ক্রসিং-এর সভা মঞ্চ থেকে গেরুয়া শিবিরের বিরুধে কটাক্ষ করে বললেন, "প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আমি সম্মান করি। কিন্তু তিনি যা মিথ্যা কথা বলেন সেটা আজব বিষয়"। মমতা জানিয়েছেন, "গতকাল বিজেপি-র ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী বলেন বাংলায় নাকি মেয়েরা সুরক্ষিত নেই। আরে বাংলায় সকালে, রাতে, দুপুরে, বিকালে মেয়েরা ঘুরে বেড়ায়"। মোদীজির গুজরাতে খুন হয়েছে ১৯৪৪ জন এবং ৪৮২৯ জন মহিলা অপহরণ হয়েছে। ধর্ষণের দিক দিয়ে শীর্ষে আছে আমেদাবাদ, উত্তরপ্রদেশ লজ্জা করে না"?
রাজ্যের মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন, "নারী শক্তির উপরে কোনও শক্তি কাজ করতে পারনে না। নারীই শক্তির মুল উৎস। আমাদের ঘরে ঘরে দুর্গা, কালি রয়েছেন। নারী শক্তির চাইতে বড় শক্তি নেই"। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন মমতা। তিনি জানিয়েছেন, "বিশ্ব বাজের যখন অপরিশধিত তেলের দাম কমছে তাহলে ভারতে কেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। একটা গ্যাস সিলিন্ডারের দাম এখন ৯০০ টাকা। ভোট আসলে গ্যাস দিতে মানে যত মিথ্যা বলতে আসে"।
এছাড়াও গেরুয়া শিবিরকে সরাসরি আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়। তিনি আজ ডোরিনা ক্রসিং-এর সভা মঞ্চ থেকে বললেন, "আবার বলে কিনা বাংলা দখল করবে! আমি বলি আগে দিল্লি সামলা। যতই করবে হামলা, জবাব দেবে বাংলা"। এছাড়াও মোদীজির গতকাল ব্রিগেড সমাবেশ-কে কটাক্ষ করে বলেন ওটা আসলে "বি-গ্রেড"

0 Comments