Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ফের উচ্চপদস্ত বৈঠকে মোদী, করোনা মোকাবিলায় কি তবে নতুন উদ্যোগ কেন্দ্রের

 ভারত বার্তা অনলাইন ডেস্কঃ দেশে করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগ জনক হয়ে উঠছে। এমত অবস্থায় যেটা সবচেয়ে বেশী প্রয়োজন সেটা হল অক্সিজেন এবং ভ্যাক্সিন এবং রেমিডিসিভির সহ আরও অনেক প্রয়োজনীয় ওষুধের। দেশের এই জরুরি পরিস্থিতিতে আবারও কোভিড মোকাবিলায় জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

narendra modi, modi, corona virus, covid vaccine, corona, করোনা

বুধবার অর্থাৎ গতকাল এই মর্মেই বৈঠকের আয়োজন করেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, গত কয়েক সপ্তাহ ধরে করোনার সবচেয়ে প্রয়োজনীয় ওষুধ রেমিডিসিভির সহ অন্যান্য ওষুধের উৎপাদন প্রচুর বেড়েছে। এছাড়াও কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরও জানানো হয় যে, অক্সিজেন সরবরাহ বাড়ানো হয়েছে তিনগুণ।

আরও পড়ুনঃ অক্সিজেন চেয়ে টুইট করায় যুবকের বিরুদ্ধে অপরাধের মামলা যোগী পুলিশের

এছাড়াও কোভিডের অন্যান্য ওষুধের জোগানও বেড়েছে বলে জানানো হয় প্রধানমন্ত্রীকে। এর সাথে সাথে প্রধানমন্ত্রী মোদীকে এপিআই স্টক সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে জানানো হয়, যে সারা দেশের বিভিন্ন রাজ্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। শুধুমাত্র ওষুধ নয়, সারা দেশে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অক্সিজেন বিষয়ক আলোচনায় প্রধানমন্ত্রী মোদীকে জানানো হয় যে, এই মুহূর্তে দেশবাসীর প্রয়োজনে অক্সিজেনের সহজলভ্যতা এবং সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়াও প্রয়োজন হলে বিমানপথ, জলপথ এবং স্থলপথে অক্সিজেন আনার এবং সরবরাহ করার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুনঃ কোভিড ভ্যাকসিনের দাম নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রের

এর সাথে সাথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অক্সিজেন প্ল্যান্ট প্রতিস্থাপন এবং প্রয়োজনীয়তা অনুসারে রাজ্য গুলিকে ভেন্টিলেটরের জোগান দেওয়ার বিষয়ও আলোচনা হয়। বর্তমানে দেশের এই সাংঘাতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক যে বিভিন্ন রাজ্যে করোনা মোকাবিলার ক্ষেত্রে ফলপ্রসূ হতে চলেছে তা বলাই বাহুল্য।

Post a Comment

0 Comments