ভারত বার্তা অনলাইন ডেস্কঃ রাজ্যে নতুন করে সংঘর্ষ রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের। রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যপালের যোগ্য নন বলে অপসারণের আর্জি জানালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রথমবার নয় এর আগেও রাজ্যপালকে অপসারণ করার স্মারকলিপি দিয়েছিল তৃণমূল কংগ্রেস।
রাজ্যপালের গদিতে জগদীপ ধনখড় বসার পর থেকেই একটা-না-একটা সংঘাতে জড়িয়ে আছেন রাজ্য সরকারের সঙ্গে। তবে এবার ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যের হিংসা কবলিত এলাকায় ঘুরে দেখছেন রাজ্যপাল। এবং এলাকা গুলি পর্যবেক্ষণ করে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস তথা বর্তমান শাসক দলের উপর।
![]() |
| jagdeep dhankhar |
আজ তিনি বাংলার গণ্ডি পেরিয়ে আসামে গিয়েছেন 'শরণার্থী শিবিরে'। যারা পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার ভয়ে প্রাণ বাঁচাতে আসামে গিয়ে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করতে আজ রাজ্যপাল আসামে পৌঁছেছেন। সেখানে পৌঁছে ভোট-পরবর্তী হিংসায় ঘরছাড়া মানুষদের সঙ্গে কথা বলেন তিনি এবং আসামে গিয়েও তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।
আসাম থেকে তিনি জানিয়েছেন, , “বাংলা থেকে বহু মানুষ হিংসার কবলে পড়ে অসমে গিয়ে আশ্রয় নিয়েছেন। পছন্দ মতো দলকে ভোট দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বিচারে আক্রান্ত হতে হচ্ছে বিরোধীদের। অথচ, পুলিশ প্রশাসন কার্যত ঠুঁটো জগন্নাথ। রাজ্যে বেলাগাম অরাজকতা চলছে। রাজ্যের পরিস্থিতি ভয়াবহ। আর সহ্য করা যাচ্ছে না।”
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় প্লাসমা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল কেন্দ্র সরকার
রাজ্যপালের এই রাজ্য সফরকে ঘিরে এবার একহাত নিল তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের বিরুদ্ধে তাদের অভিযোগ, বেছে বেছে বিজেপি আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করছেন রাজ্যপাল। শুধু বিজেপি কর্মী কি আক্রান্ত হয়েছে? তৃণমূল কর্মীরাও তো আক্রান্ত হয়েছে, কিন্তু তিনি কেন শুধু বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের দাবি রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে।
তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় সরাসরি রাজ্যপালকে অপসারণ করার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ”দিল্লির শাহেনশাদের এজেন্ট জগদীপ ধনখড়। রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে হিংসায় ইন্ধন দিচ্ছেন তিনি। বিজেপি নেতার মতো কাজ করছেন। তিনি রাজ্যপালের পদে থাকার যোগ্যই নন। দ্রুত তাঁকে অপসারণ করা উচিত।”
আরও পড়ুনঃ ফের উচ্চপদস্ত বৈঠকে মোদী, করোনা মোকাবিলায় কি তবে নতুন উদ্যোগ কেন্দ্রের
তবে এই প্রথম নয়, এর আগেও রাজ্যপালকে অপসারণের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-এর কাছে স্মারকলিপি পাঠিয়েছিল তৃণমূলের ৫ সংসদ। গত বছর ডিসেম্বর মাসে সেই স্মারকলিপিতে স্বাক্ষর করেছিলেন তৃণমূল সাংসদ শুখেন্দু শেখর রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

0 Comments