ভারত বার্তা অনলাইন ডেস্কঃ সারা দেশ জুড়ে করোনা ভাইরাস সুনামির মত ছড়িয়ে পড়েছে। এমত অবস্থায় হাসপাতালে, বেড এবং প্লাজমার সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হল ভ্যাক্সিন এর ডোজ এবং তার জোগান। সেক্ষেত্রে সারা দেশে বর্তমানে টীকার জোগান দিচ্ছে সেরাম ইন্সটিটিউট এবং ভারত বায়োটেক। তবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ক্ষেত্রে টিকার দামের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। সেক্ষেত্রে এই মুহূর্তে কেন্দ্র সরকারের তরফে এই দুই সংস্থার কাছে দাম কমানোর আর্জি জানিয়েছে কেন্দ্র সরকার।

covid vaccine,corona vaccine, corona virus, covid-19
covid vaccine

সারা দেশে পঞ্চাশ বছরের উরধে  মানুষদের করোনা ভ্যাক্সিন দেবার কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই ৪৫ বছরের মানুষদের করোনা ভাইরাসের ডোজ দেবার কাজ শুরু করে দিয়েছে। এরই মধ্যে করোনা ভাইরাসের বার বারন্তের দিকে তাকিয়ে এই মুহূর্তে ১লা মে থেকে ১৮ বছরের বেশী বয়সের মানুষদের করোনা ভ্যাক্সিন দেবার কথা জানিয়েছে কেন্দ্র সরকার।

এরই মধ্যে ভারতের দুই ভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক-এর কো- ভ্যাক্সিন এবং সেরাম ইন্সটিটিউট-এর কোভিশিলড ভ্যাক্সিন ১৫০ টাকায় দেবার কথা জানিয়েছে ওই দুই সংস্থা। এরই মধ্যে দামের বিস্তর ফারাক দেখা গিয়েছে। সেরাম ইন্সটিটিউট-এর পক্ষ থেকে জানানো হয় যে, রাজ্য সরকারকে তারা এই ভ্যাক্সিন দেওয়া ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতাল গুলিকে এই ভ্যাক্সিন দেবে ৬০০ টাকায়।

covid vaccine,corona vaccine, corona virus, covid-19
covid vaccine

ভারত বায়োটেক সংস্থার কাছে কোভিড ভ্যাক্সিনের দাম আরও বেশী। তাদের দাম হল, রাজ্য সরকারের ক্ষেত্রে ৬০০ টাকা এবং বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে ১২০০ টাকা। এমন অবস্থায় এই ভ্যাক্সিনের দাম নিয়ে কার্যত রাজনৈতিক তর্জা চরমে উঠেছে। সেক্ষেত্রে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভ্যাক্সিনের দাম তারা নির্ধারণ করেনি। তাছাড়া কেন্দ্র সরকারের পক্ষ থেকে দুই ভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থাকে দাম কমানোর আর্জি জানিয়েছে কেন্দ্র সরকার।