Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বদলে গেলো বন্দফতরের নিয়োগ পদ্ধতি

  ভারত বার্তা অনলাইন ডেস্কঃ আবারও বিধানসভা ভোটে জিতে তৃতীয়বারের মত মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমত অবস্থায় নিজের আসনে বসেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলেছেন একের পর এক সিদ্ধান্ত। একে একে তাঁর মন্ত্রী সভার সদস্যরা মন্ত্রী হিসেবে শপথ নিয়েই নিজ নিজ দায়িত্ব পালনে উদ্যোগী হয়েছে। সেক্ষেত্রে বন মন্ত্রী নিযুক্ত হয়েই বন দফতরে নিয়োগের নীতি বদলে দিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

jotipriyo mallik, forest department, বন দপ্তর

এর আগে এই বন মন্ত্রীর দায়িত্বে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যিনি কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এমত অবস্থায় তৃতীয়বারের জন্য নিজের দায়িত্বে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে কাঠ গড়ায় তুলে বলেন যে বন সহায়ক পদে নিয়োগে এতদিন কারসাজি হয়েছে। সে ক্ষেত্রে বন সহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি এবং কোর্টে এর বিরুদ্ধে মামলাও দায়ের করেন।

আরও পড়ুনঃ ফের উচ্চপদস্ত বৈঠকে মোদী, করোনা মোকাবিলায় কি তবে নতুন উদ্যোগ কেন্দ্রের

বর্তমানে বন দফতরে নিয়োগে স্বচ্ছতা আনতে এবারে বন দফতরে নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে পিএসসি এর ওপর। এই কথাই জানিয়েছেন সদ্য বন দফতরের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বন মন্ত্রী হওয়ার আগে জ্যোতিপ্রিয় বাবু খাদ্য মন্ত্রী ছিলেন। তবে তিনি বন মন্ত্রী হওয়ার পর এই বিষয় বলতে গিয়ে তিনি বলেন যে, এখন থেকে বন দফতরে সব ধরণের নিয়োগই হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে।

এর সাথে সাথেই বন দফতরের আয় বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পর্যটনের ওপর জোর দিয়েছেন। বন বাংলো গুলিকে ঢেলে সাজানোর কথা চিন্তা করেছেন তিনি। এছাড়াও মধু এবং সিটরোনেলা তেল এবং কাঠ বিক্রির দিকেও জোর দেওয়ার কথা বলেছেন।

আরও পড়ুনঃ নির্মাণকার্য চলাকালীন অবস্থাতেই ঢুকে পড়ল ট্রেন, লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা

বন দফতরে নিয়োগের বিষয় বলতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন যে, ২০০০ শুন্যপদে নিয়োগের জন্য শেষ নিয়োগের বিজ্ঞপ্তি বেড়িয়েছিল ২০২০ সালে। যেখানে নিয়োগের যোগ্যতা হল অষ্টম শ্রেণী পাস সেখানে নিয়োগ পত্র জমা দিয়েছিল অনেক উচ্চ শিক্ষিতরা। বর্তমানে নতুন বন মন্ত্রী হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক কি কি কাজ করেন সেটাই এখন দেখার।

Post a Comment

0 Comments