ভারত বার্তা অনলাইন ডেস্কঃ রাজ্যের রাজনীতির কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে যেন রাজধানী দিল্লি। আজ আচমকাই দিল্লি উড়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের পর থেকে তিনি প্রায় তিনবার দিল্লি সফর করেছেন।
তবে নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর এই সফরকে ঘিরে বাড়ছে জল্পনা। কারণ, আর মাত্র কয়েকটা দিন পরেই দিল্লি সফর করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। তবে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, জরুরী তলব করে ডেকে পাঠানো হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে। যার জেরে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আজ সকালে দিল্লি পাড়ি দেন। তবে সেখানে গিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন আজ। এছাড়াও জানা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথেও বৈঠক করবেন শুভেন্দু বাবু।
The Leader of the Opposition in the West Bengal Assembly, Shri @SuvenduWB Ji met Union Home Minister Shri @AmitShah Ji. pic.twitter.com/o7HVYu3b0k
— Office of Amit Shah (@AmitShahOffice) July 23, 2021
বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফরকে ঘিরে কড়া আক্রমণ কুনাল ঘোষের। এদিন কুনাল ঘোষ টুইটারকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী কে আক্রমণ করে বলেন, "অমিত শাহের কাছে LOP( limitless opportunist). ও মুখে যাই বলুক, আদি বিজেপির এক নেতা বললেন, ধমকাতে ডেকেছিল দিল্লি। যেভাবে অন্যের কল রেকর্ডিং রেখেছে বলে পেগাসাস প্রতিষ্ঠা করেছে, তাতে ক্ষুব্ধ দিল্লি সতর্ক করে দিয়েছে। মেপে কথা বলতে বলেছে। আচ্ছা, ও @DilipGhoshBJP কে বলে গেছিল?"
অমিত শাহের কাছে LOP( limitless opportunist). ও মুখে যাই বলুক, আদি বিজেপির এক নেতা বললেন, ধমকাতে ডেকেছিল দিল্লি। যেভাবে অন্যের কল রেকর্ডিং রেখেছে বলে পেগাসাস প্রতিষ্ঠা করেছে, তাতে ক্ষুব্ধ দিল্লি সতর্ক করে দিয়েছে। মেপে কথা বলতে বলেছে। আচ্ছা, ও @DilipGhoshBJP কে বলে গেছিল?
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 23, 2021
জানিয়ে রাখি, বর্তমানে পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। পেগাসাস এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন খুব সহজেই এক্সেস করে নিতে পারছে হ্যাকাররা এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞরা। এমনকি আপনার অজান্তেই আপনার ভয়েস রেকর্ড অন্যের হাতে চলে যাচ্ছে। পেগাসাস এর এই রহস্য উঠে আসার পর শুভেন্দু অধিকারীর উপর আক্রমন করে এমন মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।
আরও পড়ুনঃ আটটি রাজ্যের রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পশ্চিমবঙ্গের খবর কি?
তবে এদিন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা করেছেন বলে জানা যাচ্ছে। অমিত শাহের সঙ্গে বৈঠক শেষ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলায় এখনও ভোট পরবর্তী হিংসা চলছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। স্বরাষ্ট্রমন্ত্রীকে সবটা জানিয়েছি। বিষয়টি উনি দেখছেন। এ ছাড়াও বাংলার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেসব সংবাদমাধ্যমে বলতে পারব না।”

0 Comments