তবে আজ আলিপুর আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে উত্তরবঙ্গে লাল সর্তকতা জারি করা হয়েছে। উত্তর প্রদেশ থেকে বিহার হয়ে উত্তর-পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গে। আর সেই জন্যই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আবহাওয়াবিদরা।
বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে লাল সর্তকতা জারি করা হয়েছে আলিপুরদুয়ারে। এর পাশাপাশি কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এছাড়াও মালদা জেলায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নিচু এলাকা গুলি জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ধস নামার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এতদিন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকলেও এই মুহূর্তে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আবহাওয়ার তারতম্যজনিত কারণে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করে। যার জেরে আজ কলকাতা সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৮১ শতাংশ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী কয়েক দিন। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২'রা জুলাই পর্যন্ত এই বৃষ্টি জারি থাকতে পারে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে লাল সর্তকতা জারি করা হয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে।
অন্যদিকে দক্ষিনবঙ্গের ক্ষেত্রে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এর পাশাপাশি আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন বিক্ষিপ্ত আকারে দক্ষিনবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

0 Comments