ভারত বার্তা অনলাইন ডেস্কঃ শিক্ষার্থীদের জীবনে সবথেকে বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার। মাধ্যমিক পরীক্ষার জন্য বহু আশা এবং স্বপ্নের দানা বেঁধে থাকে পরীক্ষার্থীদের মনে। 

তবে এ বছর মহামারী করোনা ভাইরাস-এর জেরে বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা। মুহূর্তের মধ্যেই সমস্ত কিছু পাল্টে দিয়ে গিয়েছে মারণ রোগ করোনা ভাইরাস। তবে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা না দিয়েও পরীক্ষার মার্কশিট পেতে চলেছে আগামীকাল। 

madhyamik result, result, west bengal student, মাধ্যমিক রেজাল্ট
ছবিঃ সংগৃহীত

আগামীকাল সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। এর পাশাপাশি সকাল ১০ টা থেকে অনলাইনে ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। তবে করোনাকালের মধ্য দিয়ে এবছর যেহেতু মাধ্যমিক পরীক্ষা হয়নি। সে কারণেই পরীক্ষার্থীরা এডমিট কার্ড পাইনি, এমনকি তারা জানেনা, তাদের রোল নাম্বার। 

এডমিট কার্ড না থাকায়, কিভাবে অনলাইনে পরীক্ষার ফলাফল জানবে, তা নিয়েই দুশ্চিন্তা বাড়চ্ছে শিক্ষার্থীদের। অনলাইনে ফলাফল জানার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ এর তরফ থেকে জানানো হয়েছে, মহামারী করোনা ভাইরাস-এর জেরে যেহেতু অ্যাডমিট কার্ড পাইনি কোনো শিক্ষার্থী। তাই অনলাইনে রেজাল্ট জানার জন্য শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্মতারিখ দিলেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানা যাবে অনলাইনে। 

এর পাশাপাশি আগামীকালই মার্কশিট দেওয়া হবে বিদ্যালয় থেকে। তবে মার্কশিট দেওয়ার ক্ষেত্রেও বিশেষ ঘোষণা করেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। জানানো হয়েছে, করোনা কালের মধ্য দিয়ে কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ে মার্কসিট আনতে যাওয়া যাবে না। শিক্ষার্থীর অভিভাবকদেরকে বিদ্যালয়ে গিয়ে মার্কসিট আনতে হবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড দেখালেই বিদ্যালয় থেকে দিয়ে দেওয়া হবে মার্কশিট। 

আরও পড়ুন: 'রাস্তায় আগে বাস নামান, তারপর ভাড়া বাড়ানোর কথা ভাবা হবে।' কড়া নির্দেশ ফিরহাদ হাকিমের

কিসের উপর ভিত্তি করে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে? মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবম শ্রেণীর ফলাফল ও দশম শ্রেণীর মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে এই ফলাফলে যদি কোনো শিক্ষার্থী সন্তুষ্ট না হয়। তাহলে মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষায় বসতে পারবে ওই সকল শিক্ষার্থী এবং ওই পরীক্ষার পর প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের কে দেওয়া হবে। তবে ওই পরীক্ষায় যদি মূল্যায়নের ভিত্তিতে দেওয়া নাম্বারের থেকে কম নাম্বার আসে। তাহলেও সেই নাম্বার শিক্ষার্থীকে মেনে নিতে হবে।

এছাড়াও অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে আগামী ২২ জুলাই। তবে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার ক্ষেত্রে কিছুটা নিয়ম বদলানো হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এর তরফ থেকে জানানো হয়েছে, ২২ শে জুলাই বিকেল ৩ টে নাগাদ আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। বিকেল ৪ টে থেকে অনলাইনে ফলাফল জানতে পারবে শিক্ষারথীরা এবং পরের দিন অর্থাৎ ২৩ শে জুলাই বিদ্যালয় থেকে মার্কশিট দেওয়া হবে। 

অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানার জন্য কয়েকটি ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হল-