Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

২৪ ঘণ্টার মধ্যে প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা, জানাল আবহাওয়া দপ্তর

ভারত বার্তা অনলাইন ডেস্কঃ ঘন মেঘের চাদরে ঢেকে রয়েছে গোটা রাজ্য। যখন তখন বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার বেশিরভাগ জেলা গুলি। 

আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার কোন পরিবর্তন ঘটছে না। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বৃষ্টি হলেও কমবে না তাপমাত্রার পারদ। বরঞ্চ ভাপসা গরমে অসস্তি বোধ করবে বাংলার মানুষ। 

আবহাওয়া, আজকের আবহাওয়া, today weather, today weather news,

গতকাল দিনভর তাপমাত্রার পারদ-এ রীতিমতো সেদ্ধ হয়েছে বাংলার মানুষ। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর হতে না হতেই ঘন মেঘের চাদরে ঢেকেছিল গোটা রাজ্য। রাজ্যের বেশিরভাগ অঞ্চল গুলি প্রবল বৃষ্টিতে ভিজেছে গতকাল। তবে গতকালের মতোই আবহাওয়া জারি থাকবে আজকে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গে যে বৃষ্টি জারি রয়েছে। তা বর্ষার দরুণ হচ্ছে না। বরঞ্চ এই বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জেরে। বর্তমানে পশ্চিমবঙ্গ। উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপর একটি নিম্নচাপ অবস্থান করেছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ধুঁকছে বঙ্গে। যার ফলে বঙ্গে বৃষ্টির দেখা মিলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গে যেটুকু বৃষ্টি হচ্ছে সেটুকু নিম্নচাপের জেরেই হচ্ছে এবং আগামী কয়েকদিন ধরে যে বৃষ্টি হবে তা নিম্নচাপের জেরেই হবে। কিন্তু বৃষ্টি হলেও তাপমাত্রার কোন পরিবর্তন ঘটবে না। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আবহাওয়ার তারতম্যজনিত কারণে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া (Weather) বিরাজ করে। যার জেরে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ।

আরও পড়ুনঃ আটটি রাজ্যের রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পশ্চিমবঙ্গের খবর কি?

আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে কমতে পারে বৃষ্টির পরিমান এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি দক্ষিনবঙ্গের উত্তর ২৪ পারগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে ব্জ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। 

বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যার কারনে মৎস্য জীবীদের সমুদ্র উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

Post a Comment

0 Comments