Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ, ফের শীর্ষস্থানে কলকাতা

 ভারত বার্তা অনলাইন ডেস্কঃ মারণ রোগ করোনা ভাইরাস-এর রাশ টানতে মরিয়া গোটা দেশ সহ এ রাজ্য। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে দেশের বিভিন্ন রাজ্যে মৃত্যু মিছিল চলেছে বিগত বেশ কয়েকদিন ধরে। মারণ রোগ করোনা ভাইরাস-এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার। 

যার ফলে কিছুটা হলেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ভারত। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে হলে বিধি নিষেধ-ই একমাত্র উপায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্যে কড়া বিধি-নিষেধ জারি করা হয়। এর পাশাপাশি ভ্যাকসিনেশনের উপরেও এসে জোর দেওয়া হয়। তবে কার্যত পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বিধি-নিষেধ জারি রয়েছে। 

corona, corona virus, covid-19, করোনা, করোনা ভাইরাস
ছবিঃ সংগৃহীত

বিধি-নিষেধের ফলেই এ-রাজ্যের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় মারন রোগ করোনা ভাইরাসে সংক্রমণ হয়েছেন ৮০১ জন মানুষ। যা আগের তুলনায় অনেকটাই কমেছে। তবে সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় মারণরোগ করোনা ভাইরাস-এর জেরে প্রাণ হারিয়েছেন ১২ জন মানুষ। 

তবে করোনা সংক্রমনের দিক থেকে ফের শীর্ষস্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৯২ জন। তবে এবার দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। গত ২৪ ঘন্টায় সেখানে করোনা আক্রান্ত হয়েছে ৭৫ জন। এর পাশাপাশি তৃতীয় স্থান অধিকার করেছে দার্জিলিং। সেখানে গত ২৪ ঘন্টায় ৭৪ জন মানুষ করোনা সংক্রমিত হয়েছে এবং দ্বিতীয় স্থান ছেড়ে চতুর্থ স্থান অধিকার করেছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘন্টায় মারণ রোগ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭২ জন মানুষ। 

অনেকটাই কমেছে উত্তর ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ। তবে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত মহামারী করোনা ভাইরাস এর জেরে প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৯৯৯ জন মানুষ। এছাড়াও মারণ রোগ করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হয়ে ফিরে এসেছেন ১৪ লক্ষ ৮৭ হাজার ৭১ জন মানুষ। স্বাস্থ্য দপ্তরে বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯৭.৯৫ শতাংশ। মহামারী করোনাভাইরাস এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চালানো হচ্ছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া।

Post a Comment

0 Comments