ভারত বার্তা অনলাইন ডেস্কঃ রাজ্যে বিধানসভা ভোটে তৃতীয়বারের জন্য জিতে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২'রা মে ফল প্রকাশ হবার পর, ৫ ই মে শপথ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই তিনি মানুষের পাশে ফের একবার দাঁড়িয়ে পড়েছেন। তিনি সমস্ত তৃণমূল বিধায়কদের একে একে চিঠি দিয়ে সকলকে নিজেদের এলেকার মানুষদের সাথে যেমন সুসম্পর্ক এবং যোগাযোগ রাখতে বলেছেন, তেমনই সমস্ত রকম সরকারি সুবিধা প্রদানের কথাও উল্লেখ করেছেন।
মুখ্যমন্ত্রী সকল বিজয়ী বিধায়কদের চিঠি দিয়ে যেমন শুভেচ্ছা জানান, তেমনই সকলকে নিজেদের দায়িত্ব বুঝে নিতে বলেন। তিনি বলেন, "এলাকার মানুষদের সাথে নিবিড় যোগাযোগ রেখো। সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের সুফল যাতে জনগণের কাছে পৌঁছায়, তা নিশ্চিত কর। তবেই পারবো আমরা সাফল্যের শিখরে পৌঁছে দিতে। তৃণমূল কংগ্রেস জনগণের দল। জনগণের জন্য কাজ করবে। এটাই আমাদের অঙ্গীকার। ভালো থেকো, সুস্থ থেকো। "
একুশের বিধানসভা ভোট, কিছুটা হলেও অন্নান বারের থেকে অনেক আলাদা ছিল। এবারে তৃণমূল শিবির কার্যত কোন ঠাসা হয়ে পড়েছিল বিজেপির কাছে। কিন্তু সমস্ত সমীকরণ উল্টে দিয়ে আবারও ভোটে জিতে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দল হলেও এবং মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখ্যমন্ত্রী হলেও সাধারণ মানুষের মনে তৃণমূল সরকারকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল?
এই জন্যই ভোটের আগে সকলেই একটু আশঙ্কায় ছিল যে, ভোটের ফলাফল কি হতে পারে। কিন্তু ভোটের ফল বেরোনোর পর যখন দেখা গেলো যে তৃণমূল কংগ্রেস আবারও বিপুল ভাবে জয়ী হয়ে এসেছে, তখনই মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিয়েই কার্যত সকলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে ফের ঝাঁপিয়ে পড়েছেন।

0 Comments