Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পঞ্চম দফার ভোটের দিনেই উত্তপ্ত শান্তিপুরের ১৭৫ নম্বর বুথের মৌচাক কলোনি

 ভারত বার্তা অনলাইন ডেস্কঃ আজ সকাল থেকেই বঙ্গ চলছে পঞ্চম দফার বিধানসভা নির্বাচনী ভোটগ্রহণ। আর তার মধ্যেই বিভিন্ন এলাকা থেকে উঠে আসছে সংঘর্ষের ছবি। উঠছে অভিযোগের উপর পাল্টা অভিযোগ।

আজ নদীয়া জেলার শান্তিপুরে চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। সেখানেই ইতিমধ্যেই গুলি ও বোমাবাজি বিস্ফোরণের অভিযোগ উঠেছে। পঞ্চম দফার ভোটের দিনই উত্তপ্ত শান্তিপুর। গুলিবিদ্ধ হল এক তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, এক তৃণমূল কর্মী ভোট দিয়ে বেরোনোর সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় বিজেপির দুষ্কৃতীরা।

west bengal election, election, ভোট

এছাড়াও বুথের বাইরে বোমাবাজি বিস্ফোরণের অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। জানা গিয়েছে গুলি বিদ্ধ ওই ব্যক্তির নাম শন্ত বাউল। গুলিবিদ্ধ হয় তাকে তৎক্ষণাৎ পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি নদীয়ার শান্তিপুরের ১৭৫ নম্বর বুথের। এই গুলি বোমাবাজি বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করছেন স্থানীয় বিজেপি সমর্থকরা। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে-এর ফলে এমন ঘটনা ঘটেছে বলে পদ্ম শিবিরের দাবি। মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী।

অন্যদিকে শান্তিপুরের ১৭৫ নম্বর বুথের মৌচাক কলোনি এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখা গেল এক বেক্তিকে। মৌচাক কলোনির পার্শ্ববর্তী এলাকার সাহা পুকুর এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় দেখতে পাওয়া যায় সেই বেক্তিকে। হাত-পা বাঁধা ঐ ব্যক্তির নাম রাজা দেবনাথ তিনি একজন বিজেপি কর্মী। তাকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। তাকে ওই অবস্থায় দেখে শীঘ্রই তার বাড়িতে খবর দেওয়া হয় এবং তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, সকাল থেকে তৃণমূল কর্মীরা বোমাবাজি শুরু করেছে এবং তারা বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

Post a Comment

0 Comments