Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পাপের প্রায়শ্চিত্ত করতে ন্যাড়া হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় ৫০০ কর্মী সমার্থক,

ভারত বার্তা অনলাইন ডেস্কঃ দলবদল-এর খেলা কিছুতেই বন্ধ হতে চায় না। একুশের বিধানসভা নির্বাচনের আগে দলবদল খেলাতে মেতে উঠেছিল রাজনৈতিক নেতা-নেত্রীরা। একাধিক তৃণমূলের নেতা নেত্রীরা গেরুয়া শিবিরে এসে যোগদান করেছিলেন। 

শুধু নেতা-মন্ত্রীরা-ই নয়। নেতা মন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন জেলার বা গ্রামের মানুষেরা অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপিতে এসে নাম লিখিয়েছিলেন। বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের টাল-বাহানা দেখে মনে হয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে নতুন সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির। তবে একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা এবং নেতা-নেত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে যোগদান করায় বিজেপির অন্দরে বাড়তি সাহস যুগিয়েছিল। 

west bengal politics, BJP, TMC, politics, ন্যাড়া হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন

তবে একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের এমন জয়লাভ আশা করেননি অনেকেই। যার কারণে নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপিতে এসে যোগদান করেছিলেন। তবে ফল প্রকাশে আসতেই বিজেপির এই ভরাডুবির ফলে ফের তৃণমূলের ফিরতে চান তারা। 

ইতিমধ্যেই আরামবাগের প্রায় ৫০০ বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। রীতিমতো বলা যায় বিজেপির ভাঙ্গন শুরু হয়ে গিয়েছে আরামবাগে। দলবদলু নেতা নেত্রীরা ফের দলে ফিরতে দলবদল-এর খেলা শুরু করেছেন। তাদের দাবি বিজেপিতে যোগদান করে পাপ করেছিলেন তারা। পাপের প্রায়শ্চিত্ত করতে তারা নতুন পদক্ষেপ নিয়েছেন। বহু কর্মী-সমর্থকরা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন। 

তাদের মতে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে তারা প্রত্যেকেই মাথার চুল কাটিয়ে অর্থাৎ ন্যাড়া হয়ে তৃণমূলে যোগদান করবেন। ইতিমধ্যেই প্রায় আরামবাগের ৫০০ বিজেপি কর্মী সমর্থক মাথা মুড়িয়ে তৃণমূলে যোগদান করেছেন সেখানকার তৃণমূল সাংসদ অপরুপা পদ্দার এর হাত ধরে। তবে এ বিষয়ে তৃণমূল সাংসদ অপরুপা পদ্দার বলেন, "নির্বাচনের আগে কর্মীদেরকে ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এখন তারা প্রত্যেকেই তাদের ভুল বুঝতে পেরেছেন এবং সেই জন্যই তারা দলে ফিরে আসছেন। আর প্রত্যেকে স্বেচ্ছায় প্রায়শ্চিত্ত করার জন্য ন্যাড়া হয়েছেন।"

জানিয়ে রাখি, হুগলী জেলার, আরমাবাগ মহাকুমায় ৫ টি বিধানসভা কেন্দ্র আছে। তার মধ্যে একুশের বিধানসভা নির্বাচনে ৪ কেন্দ্রে জয়লাভ করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, শুধু একটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে ঘাস ফুল শিবির। সেটি হল হুগলী জেলার তারকেশ্বরে। তবে হুগলী জেলার  গোঘাট, খানাকুল, আরামবাগ ও পুরশুড়াতে পদ্ম শিবির জয়লাভ করলেও রাজ্যে ভরাডুবি হয়েছে বিজেপির। আর সেই কারনেই হুগলী জেলার খানাকুল বিধানসভা কেন্দ্রের প্রায় ৫০০ কর্মী সমার্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।

Post a Comment

0 Comments