ভারত বার্তা অনলাইন ডেস্কঃ বহু বছর পর ফের রুপালি পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী দেবশ্রী রায়। গত কয়েক বছর তিনি অভিনয় জগত থেকে দূরে সরে গিয়ে রাজনীতিতে যোগদান করেছিলেন। এমনকি তিনি তৃণমূলের সাংসদ হয়েছিলেন।
তবে একুশের বিধানসভা নির্বাচনে তাকে নির্বাচনের প্রার্থী করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সে বিষয়ে তিনি অনেক কথাই বলেছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের নির্বাচনে প্রার্থী করলেও তিনি নির্বাচনে লড়াই করতেন না এটাও তিনি জানিয়ে দিয়েছিলেন। কেন তিনি একুশের নির্বাচনে লড়াই করবেন না সে বিষয়ে একাধিক কথা জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই।
তবে এবার অভিনেত্রী রাজনীতি ছেড়ে টলিপাড়ায় ফিরতে চলেছেন। বেশ কয়েকদিন ধরে এমনটাই শোনা যাচ্ছে নেট দুনিয়ায়। একটা সময় দেবশ্রী রায় টলিপাড়া কাঁপিয়ে রেখে দিয়েছিলেন। একের পর এক দুর্দান্ত ছবি দর্শকদের কে উপহার দিয়ে। রীতিমত মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। তবে বর্তমানে সেই সমীকরণ অতীতের।
"আমি কলকাতার রসগোল্লা" এমন সব সুপারহিট গান এবং বইগুলিতে অভিনয় করেছেন দেবশ্রী রায়। এই গানগুলি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এমনকি এই গানের পর থেকে দেবশ্রী রায় কে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। তবে দেবশ্রী রায়ের রাজনীতি ছেড়ে টলিপাড়ায় ফিরে আসার কথা শুনতে বিভিন্ন দিক থেকে ট্রোলের মুখে পড়েন তিনি। তাকে 'বাসি রসগোল্লা' বলেও আক্রমণ করেন অনেকেই।
টেলিভিশনের পর্দায় ফের ফিরতে চলেছেন কিংবদন্তি অভিনেত্রী দেবশ্রী রায়। ইতিমধ্যেই তাকে নিয়ে ট্রোল করা শুরু করেছে নেটিজেনরা। অনেকেই আবার নেট দুনিয়ায় লিখেছেন, "কোথাও রসগোল্লা, কোথাও আবার বুড়িয়ে যাওয়া তকমা।"
তবে জানিয়ে রাখি, একসময় রুপের গুন ও অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। বর্তমানে তার চোখে-মুখে বয়সের ছাপ পড়েছে। তবে অভিনয়ের ধারা এবং তার দাপট যে বিন্দুমাত্র কমেনি তা ফের প্রমাণ করতে টলিপাড়ায় ফিরলেন দেবশ্রী। সাফ কথায় দেবশ্রী রায় কে ভাঙ্গা এতটা সহজ নয়।
বিভিন্ন দিক থেকে ট্রোলের মুখে পড়তে হয়েছে তাকে। তা নিয়েই তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "আমি সব চাল বুঝতে পেরেছি। ট্রোল করে আমায় দমিয়ে রাখা যাবে না। উল্টে আমি ট্রোলার দের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। সকলকে আরও ভালো অভিনয় করে দেখিয়ে দেবো আমি।"

0 Comments