ভারত বার্তা অনলাইন ডেস্কঃ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আগমন ঘটার পর থেকেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে গোটা বঙ্গ জুড়ে, থামার কোনো নাম। রাজ্যের বিভিন্ন জেলায় দেখা মিলেছে ভারী বৃষ্টির আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখা মিলেছে। 

এবার বঙ্গে ব্যাট করতে নেমেছে বর্ষা। মনে হচ্ছে সেঞ্চুরি না করে মাঠ ছেড়ে উঠবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে, এবছর কিছুটা হলেও দেরি করে আগমন ঘটেছে বর্ষার। তবে অন্যান্য বছরের তুলনায় বর্ষা হওয়ার সম্ভাবনা স্বাভাবিক। আবহাওয়াবিদদের মত অনুযায়ী এ বছর ৮৫ থেকে ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গে। 

weather, today weather, আবহাওয়া, আজকের আবহাওয়া

তবে রাজ্যজুড়ে এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় রাজ্যের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে কলকাতার বেশ কিছু এলাকার মানুষ জল বন্দি হয়ে পড়েছে। গতকাল সকাল থেকেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। গত কয়েক দিন ধরে মুখ ভার করেছে আকাশ। সূর্যিমামার কোন দেখাই নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস  অনুযায়ী, আগামীকাল দক্ষিণবঙ্গের বেশকিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আবহাওয়ার তারতম্য জনিত কারণে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করে। যার ফলে সমস্ত জায়গার তাপমাত্রা একই থাকে না। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন বর্ষার আগমনের ফলে শুধু দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজছে তা নয় উত্তরবঙ্গেও বৃষ্টি হয়ে চলেছে এক নাগাড়ে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বর্তমানে বৃষ্টির চাপ কম। আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী তিন-চার দিন এমন আবহাওয়া বিরাজ করবে গোটা বঙ্গ জুড়ে। 

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর সহ আলিপুরদুয়ার ও মালদায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর পাশাপাশি দক্ষিণবঙ্গে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এবং কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ সহ নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।