Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'বাচ্চা ছেলে তো নয়, যে বকাঝকা দিয়ে চুপ করিয়ে দেব', রাজ্যপালকে নিশানায় নিলেন মমতা

ভারত বার্তা অনলাইন ডেস্কঃ ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশেষ করে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক তেমন একটা সুমধুর নয়। রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্যের শাসক দলের সঙ্গে একটা না একটা সংঘাত লেগেই আছে রাজ্যপালের। 

একুশের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে প্রায় দুই মাস হয়ে গেল। তবে এখনো পর্যন্ত ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এখনও সরগম রাজ্য রাজনীতি। গত রবিবার বিজেপি বিধায়ক দের নিয়ে রাজভবনে বৈঠকে বসেন জগদীপ ধনকর। তারপরের দিনই তিনি উড়ে যান দিল্লিতে। রাজ্যপালের এই দিল্লি সফর খুব একটা ভালোভাবে নেয়নি রাজ্যের শাসক দল।

আজ সকালে রাজ্যপাল দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বৈঠকে বসেন। তবে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রাজ্যপালের। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে নালিশ করবেন বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের।

mamata banerjee, jagdeep dhankhar, west bengal governor,

তবে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠক থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়-এর নাম না করে খোঁচা দিয়ে বেশ কিছু কথা বলেন তিনি। এদিন তিনি রাজ্যপালকে “ছোট ছেলে” বলেও কটাক্ষ করেছেন।

জানিয়ে রাখি, ভোট পরবর্তী হিংসা নিয়ে বারংবার রাজ্যের শাসক দলকে নিশানায় নিয়ে টুইট করেছেন রাজ্যপাল। রাজ্যপালের এই আক্রমণ করাকে কেন্দ্র করে অনেকেই রাজ্যপালকে বিজেপির দালাল বলেও মন্তব্য করেছেন। 

ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, “ভোটের পর সন্ত্রাস কোথায় হয়েছে? দেখাতে পারবেন? রাজ্য সরকার কড়া ভাবে প্রশাসন চালাচ্ছে। পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ভোটের আগে কিছু ঘটনা ঘটেছে। কিন্তু সেই সময় দায় ছিল নির্বাচন কমিশনের। তাহলে উনি সন্ত্রাস হয়েছে বলে কিভাবে মন্তব্য করছেন। রাজ্যপালের চোখে কি তাহলে ন্যাভা হয়েছে।”

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমার কিছুই বলার নেই, সবাই যা বলছে সেটাই আমার কথা।বাচ্চা ছেলে তো নয়, যে বকাঝকা দিয়ে চুপ করিয়ে দেব। উনি কার সঙ্গে দেখা করবেন সেটা তাঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার। রাজ্যপাল নিযুক্ত করার সময় আমায় জিজ্ঞাসা করা হয়নি, তাই আমি কিছু বলতে পারব না ওরাই বলবে সবটা।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যপাল নিয়োগ করার সময় রাজ্য সরকারের জানানো উচিত। তবে রাজ্যপাল জাগদীপ ধনকার কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে নিয়োগ করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুই জানানো হয়নি বলেই দাবি করেছেন তিনি। তার দাবি রাজ্যপাল নিয়োগ এর আগে রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই কেন্দ্র সরকার রাজ্যপাল নিয়োগ করেছে। তাই তিনি এ ব্যাপারে কিছু বলবেন না।

Post a Comment

0 Comments