Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

১৫'ই জুলাই পর্যন্ত বাড়ানো হল বিধি নিষেধ, তবে একাধিক ক্ষেত্রেই ছাড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারত বার্তা অনলাইন ডেস্কঃ দফায় দফায় বাড়ানো হচ্ছে বিধি-নিষেধ। ১৫ ই জুন পর্যন্ত কড়া বিধি নিষেধের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সময়সীমা শেষ হবার আগেই ১'লা জুলাই পর্যন্ত বিধি নিষেধের ঘোষণা করেন মমতা। 

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন রয়েছে মাত্র। তবে এর মধ্যেই আজ ফের কোভিড বিধি নিষেধের সময়সীমা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দৈনিক করোনা সংক্রমণ। সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হারও কমেছে। এমন পরিস্থিতিতে রাজ্যের বেশিরভাগ মানুষের ধারণা এবার হয়তো বিধি-নিষেধ উঠে যেতে পারে। 

তবে আজ ফের ১৫ দিনের জন্য বাড়ানো হল কড়া বিধি নিষেধ। মুখ্যমন্ত্রীর মতে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও, এই মুহূর্তে বিধি নিষেধ তুলে নেওয়া কোন মতেই সম্ভব নয়। ক্ষতির আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছেন তিনি। তবে বিধি-নিষেধ বাড়ানোর সাথে সাথে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও অনেকক্ষেত্রেই বাড়ানো হয়েছে সময়সীমা।

mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, বিধি নিষেধ, লকডাউন, lockdown,
ছবিঃ ফেসবুক

কড়া বিধি নিষেধের জেরে এতদিন সরকারি ও বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার বিধি-নিষেধের মধ্যদিয়েই ১'লা জুলাই থেকে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু হতে চলেছে গোটা রাজ্য জুড়ে। তবে সে ক্ষেত্রে বিশেষ শর্ত রেখেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস গুলি চলাচল করতে পারবে। 

তবে ৫০ শতাংশের অধিক মানুষের জমায়েতে হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাস চলাচলের ক্ষেত্রে সবুজ সংকেত দিলেও, লোকাল ট্রেন চলাচলের ক্ষেত্রে আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

শরীরচর্চার ওপরেও বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। যার ফলে ৫০ শতাংশ মানুষ নিয়ে জিম খোলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজার এবং দোকানপাট খোলার বিষয়ে কিছু সময়সীমা বদল করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি ঘোষণা করেন, এবার থেকে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে বাজার-ঘাট। আগের তুলনায় এক ঘন্টা সময়সীমা বাড়ানো হয়েছে। মুদিখানা দোকান ও অন্যান্য দোকান গুলোর ক্ষেত্রে ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, বিধি নিষেধ, লকডাউন, lockdown,
ছবিঃ ফেসবুক

দোকানপাট এর পাশাপাশি, বিউটি পার্লার ও সেলুন খোলার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সেলুন ও বিউটি পার্লার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সমস্ত ক্ষেত্রে ৫০ শতাংশ মানুষ নিয়ে কাজ চালানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে এর পাশাপাশি ভ্যাকসিনেশনের ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। ছাড় দেওয়ার সাথে সাথে জানানো হয়েছে, সমস্ত কর্মীকেই করোনা টিকা গ্রহণ করতে হবে। তা না হলে আইনি পদক্ষেপ নেবে প্রশাসন। 

এতদিন যাবৎ সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে ২৩৫ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানোর নির্দেশ দিয়েছিলেন মমতা। তবে এবার ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস গুলি চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সময়সীমা বাড়ানো হয়েছে আরও দুই ঘন্টা। এর পূর্বে সময়সীমা ছিল সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। তবে তা পরিবর্তন করে সকাল 10 টা থেকে দুপুর ৪ টে পর্যন্ত করেছে রাজ্য সরকার। 

Post a Comment

0 Comments