ভারত বার্তা অনলাইন ডেস্কঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গে বর্ষার আগমন ঘটেছে নির্ধারিত সময়ে। বঙ্গে বর্ষার আগমনের পর গোটা বঙ্গ প্রবল বৃষ্টিতে ভিজেছে। যার জেরে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। তবে বেশ কিছুদিন আকাশ মেঘাচ্ছন্ন ভাব থাকলেও তেমন বৃষ্টির দেখা মেলেনি।
তবে গতকাল বিকালের দিকে অবশ্য প্রবল বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। বলতে গেলে বঙ্গে ফার্স্ট ব্যাটিং চালিয়েছে বর্ষা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফের দ্বিতীয়বার মাঠে ব্যাটিং করতে নামছে বর্ষা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গোটা বঙ্গই বৃষ্টিতে ভিজতে চলেছে। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। পাহাড়ি এলাকায় এই বৃষ্টির প্রভাব বেশি পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এছাড়াও আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রবল বৃষ্টির ফলে পাহাড়ি এলাকার রাস্তা-ঘাট এবং বিভিন্ন এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজতে চলেছে। যার জেরে রবিবার থেকে দফায় দফায় দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দেখা মিলবে।
এই বৃষ্টির ফলে নদীর জলের স্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। যার জেরে বঙ্গে ফের একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আবহাওয়ার তারতম্যজনিত কারণে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করে। যার জেরে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। এর পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮১ শতাংশ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের, দার্জিলিং, জলপাইগুড়ি , কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবারের পর থেকেই অর্থাৎ মঙ্গলবার থেকে এই বৃষ্টি মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে অবস্থান করেছে মেঘ। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা গুলিতে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


0 Comments