ভারত বার্তা অনলাইন ডেস্কঃ দেশের আটটি রাজ্যের রাজ্যপাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে ইতিমধ্যেই একটি তালিকা প্রকাশ করা হয়েছে নতুন রাজ্যপাল নিয়োগ এর উদ্দেশ্যে। সেই তালিকায় প্রকাশ করা হয়েছে, কে কোন রাজ্যের রাজ্যপাল হচ্ছেন।
তবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ওই তালিকা থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটি নাম উঠে এসেছে, সেটি হল থাওয়ারচাঁদ গেহলট। তিনি শুধু কেন্দ্রীয় সমাজ কল্যাণ মন্ত্রী নন, বর্তমানে তিনি রাজ্যসভার একজন নেতাও বটে। তবে তিনি রাজ্যপাল পদে নিযুক্ত হওয়ায় ওই আসনটিও ফাঁকা হয়ে গেল। তাহলে এখন ওই আসনে কে বসবেন?
![]() |
| চিত্রঃ সংগৃহীত |
আগামী কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। এমনকি কয়েকজন নেতা মন্ত্রীও অপসারণ হতে চলেছে এমনটাই শোনা গিয়েছে, সূত্রের খবর অনুযায়ী। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বর্তমান মন্ত্রী সংখ্যা ৫৩ জন। তবে নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সংখ্যা সর্বোচ্চ হতে পারে ৮১ জন। কিন্তু বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়ে জল্পনা বেড়েছিল।
তবে মোদোর মন্ত্রিসভার রদবদলের মধ্য দিয়ে আচমকাই রাজ্যের রাজ্যপাল নিয়োগের নির্দেশ জারি করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গোয়া, ত্রিপুরা, ঝাড়খণ্ড, কর্ণাটক, হরিয়ানা, মিজোরাম ও মধ্যপ্রদেশ সহ হিমাচল প্রদেশ এই আটটি রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত হচ্ছে। তবে কোন রাজ্যে কে রাজ্যপাল হচ্ছেন? রাষ্ট্রপতি ভবনের তালিকা অনুসারে যেটুকু তথ্য সামনে এসেছে সেটুকুই তুলে ধরা হয়েছে নিচে।
রাষ্ট্রপতি ভবনের তালিকা অনুযায়ী, পিএস শ্রীধরণ পিল্লাই এতদিন যাবৎ তিনি মিজোরামের রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন। তবে তাকে বর্তমানে গোয়ার রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে। অন্য দিকে হিমাচল প্রদেশের রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়কে হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও, সত্যদেব নারায়ন আর্য এতদিন যাবৎ তিনি হরিয়ানার রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন। তবে বর্তমানে তাকে ত্রিপুরার রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি গোয়ার বিজেপি নেতা রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে মাঙ্গুভাই ছগনভাই প্যাটেল মধ্যপ্রদেশের রাজ্যপাল পদে নিয়োগ হলেন।
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতি ও বিশাখাপত্তনাম এর বিজেপি সংসদ ও হরিবাবু কামভাপতিকে মিজোরামের রাজ্যপাল পদে নিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে রমেশ বইসকে তিনি এতদিন যাবৎ ত্রিপুরার রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় সমাজ কল্যাণ মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলট, কর্নাটকের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন।
জানিয়ে রাখি, সমাজ কল্যাণ মন্ত্রীর সাথে সাথে তিনি মন্ত্রিসভার নেতাও ছিলেন। ২০১৯ সালের জুন মাস থেকে তিনি রাজ্যসভার নেতা। কিন্তু বর্তমানে তিনি রাজ্যপাল পদে নিযুক্ত হওয়ায় ওই আসনটি ফাঁকা হয়ে গিয়েছে। ওই আসনে কে বসবেন তা আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।

0 Comments