ভারত বার্তা অনলাইন ডেস্কঃকরোনার দ্বিতীয় ঢেউ যেভাবে আছড়ে পড়েছে তা খুবই আশঙ্কাজনক অবস্থা। অতিমারি করোনার প্রথম ঢেউ এর তুলনায় করোনার দ্বিতীয় ঢেউ খুবই দ্রুত সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এরইমধ্যে বাংলায় চলছে নির্বাচনী ভোট উৎসব। যার কারণে এ রাজ্যের অবস্থাও খুব একটা ভালো নয়। করোনা সংক্রমণ যেমন বেড়ে চলেছে তাতে করে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। বাংলায় এবার ভোট আবহের মধ্য দিয়ে করোনার রাশ টানতে মরিয়া হয়ে পড়েছে রাজ্য সরকার।
এমনই ভয়াল পরিস্থিতিতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব টুইটার অ্যাকাউন্টে টুইট করেন। তিনি টুইট করে জানান, "দেশজুড়ে করোনার সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্যবাসীকে রক্ষা করতে সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। আমি ইতিমধ্যেই অতিরিক্ত ভ্যাকসিন ও ঔষধ চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি।"
I have also directed all the top officials to make elaborate arrangements & step up their efforts at every level to deal with #COVID19 situation in WB. The Chief Secretary along with key officials will be doing a Press conference at 2PM to discuss the details of the plan. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 19, 2021
এছাড়াও তিনি জানান, "সমস্ত শীর্ষস্থানীয় সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যাতে সংক্রমণে রাশ টানতে অতিদ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণ করে এবং অতীতে যা পদক্ষেপ নেওয়া হয়েছে তা যেন কঠোর ভাবে পালন করা হয়।" এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানান, "করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপ গুলি বিস্তারিত ভাবে আলোচনা করতে সরকারি আধিকারিকদের নিয়ে রাজ্যের মুখ্যসচিব সাংবাদিক বৈঠক করবেন।"
আজ সোমবার দুপুর দুটোর সময় অতি মারি মহামারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে যে পদক্ষেপ গুলি স্পষ্ট করবেন তা নিয়েই সাংবাদিক সম্মেলন করতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

0 Comments