Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রদবদল তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে যাচ্ছেন না

ভারত বার্তা অনলাইন ডেস্কঃ বড়সড় রদবদল তৃণমূলের, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৭ ই জানুয়ারি নন্দীগ্রামে যাচ্ছেন না। মুখ্যমন্ত্রী কেন নন্দীগ্রামে যাচ্ছেন না সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে তেলিখালির সভায় উপস্থিত না থাকলেও, ওই সভা অনুষ্ঠিত হবে। সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন না, উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি, তাছাড়াও তৃণমূলের কর্মরত কর্মীরা ও নেতারা।

mamata banerjee, mamata , মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভা ভোট, নন্দিগ্রাম

২০০৭ সালের শুরুতে ৭ ই জানুয়ারি নন্দীগ্রামে আন্দোলন শুরু হয়েছিল। ৭ ই জানুয়ারি জমি আন্দোলনে তিনজনের মৃত্যু হয়। সেখান থেকে এই দিনটি 'শহীদ স্মরণ দিবস' হিসেবে পালন করা হয়। ৭ ই জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিবছর সেখানে 'শহীদ স্মরণে কর্মসূচি'- তে বড় সমাবেশ করে। এবছর নন্দীগ্রামে ঐদিনে সভা করতে চেয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে বড়সড় রদবদল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়ে দিয়েছেন ৭ তারিখ তিনি সভা করবেন না। কেন তিনি  সভা বাতিল করেছে, সে বিষয়ে কোন খবর পাওয়া যায়নি। তবে মমতার অনুপস্থিতিতে রাজনৈতিক গুরুত্ব অনেকটাই দুর্বল হয়ে পরলো, বলেই মনে করছেন দলীয় নেতারা। তবে এ ব্যাপারে অনেকেরই মাথা ভাড়।

প্রতি বছরই ৭ ই জানুয়ারি 'শহীদ দিবস' হিসেবে পালিত হয়। এই দিনটিতে গোটা বিষয়টি পরিচালনা করতেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছিলেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। কিন্তু এ বছরের ছবিতে রদবদল ঘটেছে। তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন। বিজেপিতে যোগদান করার আগেই বিধায়ক থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু। এই বিষয়ের পরেই মুখ্যমন্ত্রী ঠিক করলেন তেখালির মাঠে তিনি নিজেই উপস্থিত থাকবেন এবং সভায় বক্তব্য রাখবেন। কিন্তু এদিকে নন্দিগ্রামে ৮ তারিখ সভা করবেন বলে জানিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়ে দিলেন ৭ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রশ্ন করবেন। তার জবাব আমি দেব ৮ তারিখ।

৭ ই জানুয়ারি তেখালির মাঠে 'শহীদ দিবস' এর মঞ্চে মোমবাতি প্রজ্জলন, মাল্যদান এরপর বক্তব্য রাখার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।কিন্তু সোমবার সকালে তিনি জানিয়ে দিলেন সভা বাতিল করছেন। সেখানে মমতা জনসভা করবেন বলে খবর, এবার মুখ্যমন্ত্রী নিজেই অনুপস্থিত থাকবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে এমন ঘটনা আগে তেমন ঘটেনি।

Post a Comment

0 Comments