ভারত বার্তা অনলাইন ডেস্কঃ মারণ রোগ করোনা ভাইরাস গোটা দেশ কাঁপিয়ে রেখেছে। চলতি বছরের মার্চ মাস থেকে হুহু করে বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। এক ধাক্কাতে পুরো ৪ লক্ষ্যের গণ্ডি পার করেছিল দৈনিক করোনা সংক্রমণ। তবে কিছুটা সংক্রমণ কমতে না কমতেই ফের তৃতীয় ঢেউ হানা দিতে চলেছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এছাড়াও আবার উদ্বেগ ছড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই ৪৮ জনের শরীরে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এর নমুনা দেখা গিয়েছে যা খুবই আশঙ্খা জনক। তবে এই সমস্ত দুশ্চিন্তার মধ্য দিয়েও স্বস্তির নিশ্বাস ফেলছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। বর্তমানে করোনা সংক্রমণ ৪ লক্ষ্যের গন্ডি থেকে ৫০ হাজারের নিচে এসে দাঁড়াল দৈনিক করোনা সংক্রমণ।
বিশেষজ্ঞদের মতে কেন্দ্র সরকারের করা বিধিনিষেধের ফলে সংক্রমনের রাশ টানতে সক্ষম হয়েছে গোটা দেশ। গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে করণা সংক্রমণ হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। এর পাশাপাশি গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৮৩ জন মানুষ। করোনা সংক্রমণ এর পাশাপাশি নিম্নমুখী যাত্রা শুরু করেছে করোনা অ্যাক্টিভ কেসও। আজ শনিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী এমনটাই খবর পাওয়া গিয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ এর জেরে আশঙ্কাজনক অবস্থায় ছিল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক ও দিল্লি। তবে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী দেখা যাচ্ছে সেখানকার দৈনিক করোনা সংক্রমণ পূর্ববর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ পর্যন্ত গোটা দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ০১ লক্ষ ৮৩ হাজার ১৪৩। এর পাশাপাশি গোটা দেশজুড়ে আজ পর্যন্ত করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন, ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩। গোটা দেশজুড়ে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা রয়েছে, ৫ লক্ষ ৯৫ হাজার ৫৬৫। তবে করোনাকে পরাজয় করে জয়লাভ করেছেন ২ কোটি ৯১ লক্ষ ৯৩ হাজার ০৮৫ জন মানুষ।
করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য টিকাকরণ-এর উপর বিশেষ জোর দেয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। গোটা দেশজুড়ে এখনো পর্যন্ত ৩১ কোটির বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।

0 Comments