ভারত বার্তা অনলাইন ডেস্কঃ সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তে না বাড়তেই রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থান করেছে ঘন মেঘ। আর তার পরই প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। সকাল ৯ টা ৪০ নাগাদ রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। তার পাশাপাশি বৃষ্টির সঙ্গে সঙ্গী হয়েছে মেঘের গর্জন।
আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছিল, আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে আজ থেকে এ রাজ্যের দুই বঙ্গেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। প্রবল বৃষ্টির জেরে নিচু জায়গা গুলি জলমগ্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
![]() |
| ছবিঃ নিজস্ব সংবাদ দাতা |
উত্তর প্রদেশ থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা এবং বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখা অবস্থান করেছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গে ঢুকছে। যার কারণে রাজ্যে বাড়ছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আবহাওয়ার তারতম্যজনিত কারণে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করে। যার ফলে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাহ ও দুই দিনাজপুরে। প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণেই বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমান আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহজুড়ে এমনই আবহাওয়া জারি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

0 Comments