ভারত বার্তা অনলাইন ডেস্কঃ "রাস্তায় আগে বাস নামান। তারপর ভাড়া বাড়ানোর কথা ভাবা হবে।" আজ সোমবার, বেসরকারি বাস সংগঠনের মালিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে বসেই কড়া হুঁশিয়ারি দিল বাস মালিকদের উদ্দেশ্যে।
করোনাকালে বিধি নিষেধ এর জেরে বন্ধ রাখা হয়েছিল বাস পরিষেবা। তবে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আশায়, বাস চলাচলের ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, গত ১'লা জুলাই থেকে রাজ্যে বেসরকারি বাস চলাচল করবে। কিন্তু বেশিরভাগ জায়গাতেই এখনো পর্যন্ত বাস পরিষেবা শুরু হয়নি।
![]() |
| চিত্রঃ সংগৃহীত |
বাস সংগঠনের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছে রাজ্য সরকারের কাছে। তাদের দাবি, যে হারে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে ভাড়া না বাড়ালে, বাস চালানো সম্ভব হবে না। তবে বাসের ভাড়া বৃদ্ধির পক্ষে নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ কলকাতার ময়দানে বাস সংগঠনগুলির মালিকদের সঙ্গে বৈঠকে বসেন বর্তমান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।
আজকের ওই বৈঠকে ফিরহাদ হাকিম সরাসরি জানিয়ে দেন, "আগে রাস্তায় বাস নামান, তারপরে ভাড়া বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করে দেখা হবে।" এর পাশাপাশি তিনি আরও বলেন, "পরিবহন দপ্তরের থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট জমা করেছে। যা আগামী দিনে বেসরকারি বাস গুলি কি করে রাস্তায় চালানো সম্ভব হবে। সেগুলি খতিয়ে দেখছে রাজ্য সরকার।
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, "যেহেতু পেট্রোপণ্যের দাম অত্যধিক হারে বেড়েই চলেছে। সেই কারণে ভাড়া বৃদ্ধির দিকেও ভাবা হচ্ছে। তবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে বেসরকারি বাস ছাড়া অন্যান্য বাস সংগঠন গুলিকে বাস চালানোর জন্য বারবার আবেদন করা হলেও, কেউ বাস চালাচ্ছে না।" এদিন তিনি সাফ সাফ জানিয়ে দেন, "যদি রাস্তায় বাস না নামান, তাহলে ভাড়া বাড়ানো নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেবে না রাজ্য সরকার।"
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগের ভাড়াতেই বাস চালানোর কথা বলা হয়েছে। তবে বাস সংগঠনগুলোর দাবি, কলকাতার ন্যূনতম বাস ভাড়া ১০ টাকা করতে হবে। তবে আজকের ওই বৈঠকে বাস সংগঠনগুলির সমস্যা সমাধান না হওয়ায়, আগামী দিনে রাস্তায় বাস চলবে কিনা সেটাই দেখার বিষয়। আগামী ১৫ জুলাই থেকে লোকাল ট্রেন চলবে বলে জানা যাচ্ছে। তবে লোকাল ট্রেন চললে আবার সব কিছুই স্বাভাবিক হয়ে উঠবে বলেই মনে করছে রাজ্য সরকার। তবে আপাতত বাসের ভাড়া বাড়াচ্ছে না রাজ্য সরকার।

0 Comments